কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মে ২০২৩, ০৮:৩৬ এএম
প্রিন্ট সংস্করণ

জঙ্গি অর্থায়নে চিকিৎসক গ্রেপ্তার

জঙ্গি অর্থায়নে চিকিৎসক গ্রেপ্তার
চিকিৎসার আড়ালে জঙ্গিবাদে অর্থায়ন করে আসছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) সাধারণ সম্পাদক ডা. সাজেদ আবদুল খালেক। পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা তাকে গ্রেপ্তারের পর এ তথ্য বেরিয়ে আসে। গতকাল মঙ্গলবার তাকে আদালতে হাজির করে একদিনের রিমান্ডে নিয়েছে সিটিটিসি। গত সোমবার রাতে রাজধানীর এলিফ্যান্ট রোড থেকে ডা. সাজেদকে গ্রেপ্তার করা হয়। তিনি চিকিৎসকদের সংগঠন এনডিএফ ও সিএসবিডির ব্যানার ব্যবহার করে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম ও নব্য জঙ্গি সংগঠন জামা’আতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ায় অর্থায়ন করে আসছিলেন। জঙ্গিবাদে অর্থায়নের দায়ে অভিযুক্ত বিদেশি দাতা সংগঠনের সঙ্গে যোগাযোগ করে অর্থ এনে ওই দুটি জঙ্গি সংগঠনে দিচ্ছিলেন। তদন্ত কর্মকর্তা সিটিটিসির পরিদর্শক এস এম মিজানুর রহমান বলেন, এর আগে জঙ্গিবাদে সম্পৃক্ততায় এ কে এম ওয়ালিউল্লাহ নামে এক চিকিৎসককে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সাজেদকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জঙ্গিবাদে সম্পৃক্ততা এবং অর্থায়নের কথা স্বীকার করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচিত হলে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আমিনুল হক

তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত

বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, যা বলছে আইসিসি

রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’

নানা কর্মসূচিতে সুরভী’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জেষ্ঠ্য সহকারী সচিব বরখাস্ত

১০

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

১১

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

১২

বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা

১৩

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

১৪

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

১৫

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৬

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

১৭

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

১৮

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

১৯

কমলো স্বর্ণের দাম, ভরি কত

২০
X