কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৩, ০৯:৫৬ এএম
প্রিন্ট সংস্করণ

কুনিপাড়া বস্তিতে অর্ধশতাধিক ঘর পুড়ে ছাই

কুনিপাড়া বস্তিতে অর্ধশতাধিক ঘর পুড়ে ছাই
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের কুনিপাড়া বস্তিতে অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল সোমবার রাত ৮টার দিকে আগুনের সূত্রপাত হয়। এরপর ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের চেষ্টায় রাত ১০টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেনটেইন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, ওই এলাকার রোলিং মিলের পেছনে রয়েছে বটতলা বস্তি। টিন-কাঠের তৈরি বস্তির ওই বাড়িগুলো কোনোটা চারতলা আবার কোনোটা পাঁচতলা। বেশিরভাগ মিলে কাজ করা নিম্ন আয়ের মানুষ ওই বাড়িগুলোতে থাকেন। ওইখানকারই একটি বাড়ির চুলার গ্যাস থেকে আগুন ছড়িয়ে পড়ে বলে জানা গেছে। বেশ কয়েকটি বাড়িতে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তিনি বলেন, আশপাশের এলাকায় কোনো পানি নেই। এ ছাড়া বস্তিটি অতিরিক্ত ঘিঞ্জি হওয়ার কারণে প্রবেশ করতে কষ্ট হয়েছে। এ কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। আগুন লাগার পর প্রথমে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এলেও পরে আরও ছয়টি ইউনিট যোগ দেয়। বিমানবাহিনীর ফায়ার ফাইটাররাও উপস্থিত ছিলেন। সকলের সম্মলিতি প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় রায়হান হোসেন নামে একজন জানান, আক্কাস আলি নামে এক ব্যক্তি রোলিং মিলের নানা প্লাস্টিক এবং দাহ্য পদার্থ এনে বাসায় রাখতেন। ধারণা করা হচ্ছে, ওখান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিকত্ব আইনে পরিবর্তন আনছে ইতালি

ফেব্রুয়ারিতে এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ

৫৪ বছর পর সংসদ নির্বাচনে ২ নারী প্রার্থী

ব্যাংক এশিয়ায় চাকরি, আবেদনে নেই বয়সসীমা

আজ খুলনা-যশোরে যাচ্ছেন তারেক রহমান

আগুনে পুড়ল বিদ্যালয়

শিক্ষক-কর্মচারীদের এমপিও অর্থ পরিশোধে নতুন নির্দেশনা

সুইজারল্যান্ডে বারে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৪১

নির্বাচিত হলে ক্রীড়াঙ্গন নিয়ে বড় পরিকল্পনা বাস্তবায়ন করবে বিএনপি : আমীর খসরু

হরমুজ প্রণালিতে মহড়া নিয়ে নতুন তথ্য দিল ইরান

১০

সকাল থেকে ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 

১১

ঢাকার শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

১২

সীমান্তে বিজিবির ওপর হামলা

১৩

নির্বাচনে আইনশৃঙ্খলা বিঘ্ন হলে যেসব নম্বরে অভিযোগ

১৪

সোমবার রাজধানীতে যেসব মার্কেট বন্ধ

১৫

তারেক রহমানের জন্য প্রতীক্ষা বাড়ল ‘জিয়াবাড়ির’

১৬

০২ ফেব্রুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৭

চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে : সাইফুল হক

১৮

নির্বাচিত হলে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আমিনুল হক

১৯

তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত

২০
X