রাহিমা সুলতানা রীতা
প্রকাশ : ১৪ মে ২০২৩, ০২:৩৪ পিএম
প্রিন্ট সংস্করণ

চুল ঘেমে গেলে

চুল ঘেমে গেলে
গরমের দিনে চুলের গোড়া ঘেমে থাকে বেশিরভাগ সময়। ফলাফল—গোড়া নরম হয়ে চুল পড়া, খুশকি, ফাঙ্গাল ইনফেকশনসহ নানা সমস্যা। সমাধান জানাচ্ছেন রূপ বিশেষজ্ঞ রাহিমা সুলতানা * চুলের গোড়ায় বেশি সময় ঘাম জমতে দেবেন না। ঘেমে চুল ভিজে গেলে যত দ্রুত সম্ভব ফ্যানের ঠান্ডা বাতাসে শুকিয়ে নিতে হবে। * দিনে কয়েকবার মোটা ফাঁকা দাঁতের চিরুনি বা ব্রাশ দিয়ে চুল আঁচড়ান। নিজের চিরুনি বা ব্রাশ অবশ্যই আলাদা রাখুন। কখনোই অন্যের চিরুনি দিয়ে চুল আঁচড়াবেন না অথবা নিজের চিরুনি কাউকে ব্যবহার করতে দেবেন না। এতে ব্যাকটেরিয়া সংক্রমিত হয়ে স্কাল্পে বিভিন্ন সমস্যা হওয়ার আশঙ্কা থাকে। * ঘামের কারণে গরমে আমাদের স্কাল্প অতিরিক্ত তৈলাক্ত থাকে। তাই বাইরে বের হলে প্রতিদিনই শ্যাম্পু করতে হবে। ঘরে থাকলেও সপ্তাহে ৪ থেকে ৫ দিন শ্যাম্পু করুন। গরমে চুলের জন্য দুই ধরনের শ্যাম্পু রাখুন। মাইল্ড শ্যাম্পুর পাশাপাশি একটি স্ট্রং শ্যাম্পুও প্রয়োজন। সপ্তাহে ১ থেকে ২ দিন স্ট্রং শ্যাম্পু ব্যবহার করবেন আর বাকি দিন মাইল্ড হারবাল শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। * শ্যাম্পুর পর চুলে কেমিক্যাল কন্ডিশনার ব্যবহার না করে আপেল সাইডার ভিনেগার লাগান। আধা লিটার পানির সঙ্গে ২ টেবিল চামচ আপেল সাইডার ভিনেগার মিশিয়ে শ্যাম্পুর চুল ধুয়ে নিন। এরপর চুল আলাদা করে পানি দিয়ে ধোয়ার দরকার নেই। হাতের কাছে আপেল সাইডার ভিনেগার না থাকলে সাদা সিরকাও ব্যবহার করতে পারেন। * সপ্তাহে ২ দিন চুলের গোড়ায় কুসুম গরম তেল মাসাজ করুন। এরপর ১টা পাকা কলা, ১টা ডিম আর আধা কাপ টক দই দিয়ে প্যাক বানিয়ে চুলে লাগিয়ে রাখুন ৩০ মিনিট। সবশেষে শ্যাম্পু করে ফেলুন। * গরমে চুলে হেয়ার ড্রায়ার, হেয়ার স্ট্রেইটনার বা কার্ল মেশিন ব্যবহার করবেন না। বাইরে বের হলে অবশ্যই ছাতা নিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীর্ষ পদে নারীদের না আসার ব্যাখ্যা দিলেন জামায়াত নেত্রী

দেশের প্রথম অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

‘পুরুষই নারীর পরিচালক, এটা মেনে নিয়েই আমরা রাজনীতিতে এসেছি’

অস্ট্রেলিয়ান ওপেন জিতে আলকারাজের নতুন ইতিহাস

জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী

রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা

ঢাবি ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর মরদেহ উদ্ধার

তারেক রহমানই এ দেশের প্রধানমন্ত্রী হবেন : টুকু

ময়মনসিংহে হচ্ছে ৩৫ হাজার কোটি টাকার অলিম্পিক কমপ্লেক্স

ফেব্রুয়ারিতে এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে সোমবার

১০

মুক্তিযোদ্ধা ভাতার টাকা বিতরণ নিয়ে শঙ্কা

১১

অবশেষে বিয়ের পিঁড়িতে বিজয়- রাশমিকা

১২

যেসব জেলায় ব্যালট পেপার পাঠানো হচ্ছে

১৩

নুর ও মামুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ

১৪

সংঘাত এড়াতে ভিন্ন পথে হাঁটছে যুক্তরাষ্ট্র-ইরান

১৫

ঢাকা-৬ উন্নয়নের ভিত্তি গড়তে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ইশরাকের

১৬

ইরানে হামলা করলে কী পরিণতি হবে যুক্তরাষ্ট্রের, জানালেন খামেনি

১৭

আপনার আমার সবার অধিকার সমান, হিন্দু ধর্মাবলম্বীদের হাবিব

১৮

প্রিপারেশন বেশ ভালো : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৯

বাসে বমি হয়? কীভাবে এটি কাটাতে পারবেন জানুন

২০
X