তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মে ২০২৩, ০২:৩১ পিএম
প্রিন্ট সংস্করণ

সুলতানপুরের প্রশংসা

সুলতানপুরের প্রশংসা
আগামী ২ জুন মুক্তি পাচ্ছে ‘সুলতানপুর’। সৈকত নাসিরের পরিচালনায় পলিটিক্যাল থ্রিলার সিনেমাটি নিয়ে এরই মধ্যে চলছে জোর প্রচারণা। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে এর গান ‘জানরে’। গেয়েছেন বলিউড সুপারস্টার হৃত্বিক রোশনের ‘বিক্রম বেদা’ ছবিতে ‘অ্যালকোহলিয়া’ গেয়ে চমক লাগানো গায়ক স্নিগ্ধজিত। শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া ফেলে এ গান। এবার আলোচনায় এসেছে সিনেমাটির ট্রেলার। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকজন নির্মাতা-শিল্পী এটি শেয়ার করে প্রশংসাও করেছেন। ট্রেলারে দেখা যায়, সীমান্তের রোমাঞ্চকর গল্পে গড়ে উঠেছে ‘সুলতানপুর’। পরতে পরতে ছড়িয়েছে উত্তেজনার পারদ। সীমান্ত এলাকার চোরাচালান, বাটপারি, ক্ষমতা, মাদক পাচার, মাদক সম্রাটসহ ট্রেলারে উঠে আসে বিভিন্ন বিষয়। ছবিটি নিয়ে নির্মাতা সৈকত নাসিরের ভাষ্য, ‘এ সিনেমার হিরো গল্পটাই। আমি মনে করি, সিনেমাটি আমাকে বাঁচিয়ে রাখবে।’ আসাদ জামানের গল্পে নির্মিত এ সিনেমায় অভিনয় করেছেন আশীষ খন্দকার, অধরা খান, সুমন ফারুক, সাঞ্জু জন, রাশেদ মামুন অপু, মৌমিতা মৌ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল : জুবায়ের

আমি রাজনীতি নয়, শিল্প সৃষ্টি করতে এসেছি : সিডনি সুইনি

ধানের শীষে ভোট দিয়ে কায়কোবাদকে নির্বাচিত করার আহ্বান

১২ ফেব্রুয়ারি দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে : মিন্টু

আরও ৬ নেতাকে দুঃসংবাদ দিল বিএনপি

মেয়ের বিয়ে সম্পন্ন করলেন নাঈম-শাবনাজ

বন্ধ চট্টগ্রাম বন্দরের কার্যক্রম, মিটিং-মিছিলে সিএমপির কড়া নিষেধ

বড় পর্দায় আসতে চলেছে নাগিন

প্রেসিডেন্ট সুলতান মাহমুদ চৌধুরী মারা গেছেন

কৃষক দল নেতাকে পিটিয়ে হত্যা

১০

সততা ও নিরপেক্ষতায় কোনো আপস নয় : ইসি সানাউল্লাহ

১১

সাবেক ছাত্রলীগ নেতা আজিমুল হত্যার রহস্য উদ্‌ঘাটন

১২

শাকিবের সঙ্গে ভালোবাসা দিবসের কোনো স্মৃতি নেই : অপু বিশ্বাস

১৩

যমজ সন্তানের বাবা-মা হলেন রামচরণ-উপাসনা

১৪

একটা দল মিথ্যা বলে বিভ্রান্তি সৃষ্টি করছে : মির্জা ফখরুল 

১৫

ডিএনসিসির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১৬

তৃতীয় ধাপে অনার্স ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

১৭

ভোটে থাকছেন মোবাশ্বের আলম, তবে ঝুলে রইল নির্বাচনী ফলাফল 

১৮

রংপুরে যাচ্ছেন আসিফ-হাসনাত 

১৯

বিকাশ-নগদে লেনদেনে কড়াকড়ির সিদ্ধান্ত

২০
X