কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মে ২০২৩, ০৯:১৫ এএম
প্রিন্ট সংস্করণ

আরও সাড়ে ১২ হাজার টন চিনি কিনবে সরকার

আরও সাড়ে ১২ হাজার টন চিনি কিনবে সরকার
চিনির কেজি ১২০ টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার। এরপরও বাজারে প্রতি কেজি খোলা চিনি বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারের প্রভাবে নতুন দাম এখন কার্যকর করা যাচ্ছে না। অন্যদিকে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুই দফায় রাষ্ট্রীয় বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য প্রায় ৮৩ টাকা কেজি দরে ২৫ হাজার টন চিনি কেনার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এরই মধ্যে মন্ত্রণালয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। গতকাল বুধবার সাড়ে ১২ হাজার টন পরিশোধিত চিনি কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে। আগের সভায় সাড়ে ১২ হাজার টন কেনার প্রস্তাব অনুমোদন হয়। সভা শেষে বিষয়টি জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান। টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল হাসান কালবেলাকে বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে সরকার সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে। প্রতি মাসে একবার ভর্তুকিমূল্যে নিত্যপণ্য সরবরাহ করছে। কার্যক্রম চালাতে স্থানীয় বাজার থেকে চিনি কিনলে ভর্তুকি অনেক বেশি দিতে হবে। আন্তর্জাতিক বাজার থেকে সংগ্রহ করতে পারলে তা অনেক কমে আসবে। এতে টিসিবির কার্যক্রম পরিচালনা আরও সহজ হবে। সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভার বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান জানান, যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার কোম্পানি অ্যাসেনচুয়েট টেকনোলজির কাছ থেকে টিসিবির জন্য ১২ হাজার ৫০০ টন পরিশোধিত চিনি কিনবে সরকার। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এই চিনি কেনা হবে। প্রতি কেজির দাম পড়বে ৮২ টাকা ৮৫ পয়সা। মোট ব্যয় হবে ৬৬ কোটি ২৭ লাখ ৩১ হাজার ২৫০ টাকা। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি বলেছেন, যেসব দেশ বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দেবে তাদের পণ্য কেনা হবে না। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের কোম্পানি থেকে চিনি কেনার সিদ্ধান্ত বিষয়ে অতিরিক্ত সচিব বলেন, বৈঠকে এ নিয়ে আলোচনা হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী আবহে বাড়ছে মাদকের প্রবাহ!

শবেবরাত  / মসজিদ-মাজারসহ সারাদেশে র‍্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা

‎আগামীর বাংলাদেশ ঋণ খেলাপি ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে : জামায়াত আমির

জুলাই সনদ, ক্ষমতার দ্বন্দ্ব এবং বাংলাদেশের হারানো বিশ্বাস

বাংলাদেশে বিশ্বকাপের ম্যাচ দেখাবে কারা, জানাল আইসিসি

জুলাই গ্রাফিতির নতুন নোট আসছে মঙ্গলবার

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল কলেজছাত্রীর

ভুল তথ্য ও গুজব গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলছে

দেশে ফিরল বাংলাদেশ দল

ইউরোপের রাষ্ট্রদূতদের তলব করে কঠিন হুঁশিয়ারি দিল ইরান

১০

স্মার্টফোন কিনতে পাওয়া যাবে ঋণ, অনুমোদন পেল পামপে

১১

সাদিক কায়েমকে ‘বেয়াদব’ বলায় এনসিপি নেতাকে শোকজ

১২

বদলে গেল ৪ কলেজের নাম

১৩

৭০০ মেগাহার্জ স্পেকট্রাম বরাদ্দ পেল গ্রামীণফোন

১৪

যে ৯টি আসনে থাকছে না বিএনপির প্রতীক ধানের শীষ

১৫

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী করতে ৮ বিভাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি

১৬

১২ ফেব্রুয়ারিতে ধানের শীষের সরকার গঠনের ম্যান্ডেট দেবে জনগণ : ইশরাক 

১৭

নারীদের নিয়ে মন্তব্যে জামায়াত আমিরকে কটাক্ষ মির্জা আব্বাসের

১৮

নির্বাচনে কোথাও কেন্দ্র দখল হলে কাউকে ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৯

‘গেম অব থ্রোনস’ আদলে জামায়াত আমিরের ব্যানার

২০
X