কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মে ২০২৩, ০৮:৩৮ এএম
প্রিন্ট সংস্করণ

দেশের জন্য বিদেশ গেছেন প্রধানমন্ত্রী : ওবায়দুল কাদের

দেশের জন্য বিদেশ গেছেন প্রধানমন্ত্রী : ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর থেকে শেখ হাসিনা খালি হাতে ফেরেননি। গায়ে পড়ে যাননি, নালিশ করতে যাননি। বাংলাদেশের জন্য তিনি গিয়েছেন। গতকাল বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দলটি আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোশাররফ হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, আব্দুর রাজ্জাক, মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, মাহবুবউল-আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সভাপতি শেখ বজলুর রহমান ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি আবু আহমেদ মন্নাফী। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ষড়যন্ত্র-চক্রান্ত হচ্ছে। শেখ হাসিনা ভয় পান না, কারণ তার শক্তির উৎস বাংলাদেশর জনগণ। আওয়ামী লীগের লাখ লাখ কর্মী। আওয়ামী লীগ কর্মীরা জীবন দেবে তবু দেশ কারও হাতে তুলে দেবে না। জয় বাংলার সম্মান-মর্যাদা ও বাংলাদেশকে রক্ষা করবে। তিনি আরও বলেন, শেখ হাসিনা ভয় পান না। এখন ভয় পাওয়ার দিন নয়। বাংলাদেশ আত্মশক্তিতে এমন বলীয়ান যে, এখন শেখ হাসিনা মাথা উঁচু করে কথা বলতে পারেন। আওয়ামী লীগ কাউকে আক্রমণ করবে না, তবে আক্রান্ত হলে কাউকে ছাড়বে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের সময় আর বেশি নেই। আমাদের মাথা ঠান্ডা করে চলতে হবে। কাউকে আক্রমণ করব না; কিন্তু আক্রান্ত হলে কাউকে ছাড়ব না। আমরা আক্রমণ করতে যাব না; কিন্তু আক্রান্ত হলে আওয়ামী লীগ নেহি ছোড়ে গা, কাউকে ছাড়ব না, এটা আবারও বলে দিতে চাই। বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, আগুন নিয়ে খেলবেন না। এত লাফালাফি কেন? লম্ফঝম্ফ করে কোনো লাভ নেই। যে হাতে আগুন নিয়েছেন, ওই হাত পুড়িয়ে দেব। আপনারা নির্বাচনে আসবেন কি আসবেন না, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু নির্বাচন হতে দেবেন না, এত শক্তি কোথায় পেলেন? ওবায়দুল কাদের বলেন, বিএনপির মন ছোট। এদের মন বড় নয়। এরা দেশের বড় অর্জনেও প্রশংসা করে না। দেশের উন্নয়ন দেখলে তাদের জ্বলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে খালেদা জিয়া হিমালয়ের মতো দাঁড়িয়েছিলেন : রিজভী

জামায়াত প্রার্থীর স্ত্রীর বিরুদ্ধে ধানের শীষের পোস্টার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ

অপমানের ‘প্রতিশোধ’ এভাবেই নিল পাকিস্তান!

জামায়াত ক্ষমতায় গেলে মা-বোনদের ভয় পেতে হবে না : জামায়াত আমির

ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

নাটোরকে উন্নয়ন ও শান্তির শহর হিসেবে গড়ে তুলতে চাই : দুলু

ভারতের শেয়ারবাজারে বড় ধস, ১০ লাখ কোটি হাওয়া

২০২৬ শিক্ষাবর্ষ থেকে পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতি অনুমোদন

বিএনপির কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার

ভারতের জন্য দুঃসংবাদ

১০

১৭৬টি হাইড্রোলিক হর্ন জব্দ

১১

ধানের শীষে ভোট দিলে আ.লীগও সমান সুবিধা পাবে : ফখরুল

১২

নাগরিক সেবা নিশ্চিত করা আমার কাজ : হামিদ

১৩

জানুয়ারিতে এলো ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

১৪

৯ বছর প্রেমের পর বিয়ে, দুমাসেই স্বামীর করুণ পরিণতি

১৫

প্রাইজবন্ডের ১২২তম ড্র অনুষ্ঠিত, লাখপতি হলেন যারা

১৬

প্রতিদিনের এই ৭ অভ্যাস বারোটা বাজাচ্ছে আপনার ঘুমের, এখনই সতর্ক হোন

১৭

শেষ পর্যন্ত বিশ্বকাপে যাচ্ছে পাকিস্তান, তবে...

১৮

১১ দলীয় জোটের প্রার্থীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৯

যে ৪ ব্যক্তি রোজা ভেঙে ফেলতে পারবেন

২০
X