কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৩, ১২:৫৬ পিএম
প্রিন্ট সংস্করণ

সিদ্দিকবাজার বিস্ফোরণে দগ্ধ শিক্ষার্থীর মৃত্যু

সিদ্দিকবাজার বিস্ফোরণে দগ্ধ শিক্ষার্থীর মৃত্যু
রাজধানীর সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শিক্ষার্থী জাহান সরদার সেলিম (১৯) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরের ৫০ শতাংশ দগ্ধ ছিল। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে হলো ২৫। নিহত জাহানের মামা আল ইসলাম জানান, তাদের বাড়ি ঢাকা জেলার নবাবগঞ্জ খটিয়া গ্রামে। বাবার নাম জাহাঙ্গীর সরদার। দোহার নবাব কলেজের ম্যানেজমেন্টে অনার্সের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন জাহান। এক ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন ছোট। তিনি বলেন, ঘটনার দিন জাহান দোহার থেকে বাসে করে গুলিস্তানে নামে। এরপর যাত্রাবাড়ী যাওয়ার উদ্দেশ্যে হেঁটে যাচ্ছিলেন। তখনই বিস্ফোরণের ঘটনায় সে দগ্ধ হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন বলেন, জাহানের শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। তার শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে আইসিইউতে তিনি মারা যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে : সাইফুল হক

নির্বাচিত হলে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আমিনুল হক

তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত

বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, যা বলছে আইসিসি

রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’

নানা কর্মসূচিতে সুরভী’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

১০

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জেষ্ঠ্য সহকারী সচিব বরখাস্ত

১১

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

১২

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

১৩

বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা

১৪

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

১৫

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

১৬

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৭

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

১৮

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

১৯

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

২০
X