কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৩, ০৯:২৯ এএম
প্রিন্ট সংস্করণ

আরও দু-তিন দিন কালবৈশাখী ও শিলাবৃষ্টির শঙ্কা

আরও দু-তিন দিন কালবৈশাখী ও শিলাবৃষ্টির শঙ্কা
বর্ষা মৌসুমের আগে বেড়েছে বৃষ্টির প্রবণতা। আগামী দু-তিন দিন সারা দেশে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে কালবৈশাখী ও শিলাবৃষ্টির শঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি। ঝড়ের আশঙ্কায় ৫ জেলার নদীবন্দরে নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজারের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। তিনি বলেন, দেশের অন্য এলাকায় পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সারা দেশে বৃষ্টির সম্ভাবনা থাকলেও কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। নাজমুল হক বলেন, আরও ২-৩ দিন বৃষ্টির প্রবণতা এমনই থাকতে পারে। তার পরে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসবে। সারা দেশে দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে। তাবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের ডিউটি অ্যাসিস্ট্যান্ট মো. খলিলুর রহমান জানান, গতকাল সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নেত্রকোনায় সর্বোচ্চ ৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই সময় ঢাকায় ৫০ মিলিমিটার, তাড়াশে ৪৯, টাঙ্গাইলে ৪৬, বগুড়ায় ৪৪, শ্রীমঙ্গলে ৪৩, হাতিয়ায় ৪২, সন্দ্বীপে ৪০, রামগতিতে ৩৯, চুয়াডাঙ্গায় ৩৫, ময়মনসিংহে ৩১, ভোলায় ২৩, রাজশাহীতে ২০, সিলেট ও খুলনায় ১৯, রংপুরে ১৮, চট্টগ্রামে ১২ ও বরিশালে ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রোজার ঈদের সময় কয়েকদিন বাদ দিয়ে রোজার মাসে এবং মে মাসের এই কদিনও তাপপ্রবাহের অসহনীয় গরমে হাঁসফাঁস করেছে মানুষ। পারদ কখনো ৪০ ডিগ্রি ছুঁইছুঁই করেছে, কখনো বা ছাড়িয়েও গেছে। এরপর গত ১৪ মে ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাবে ঢাকায় বাতাস বইলেও বৃষ্টি হয়নি। ফলে গরমও কমেনি খুব একটা। গত মঙ্গলবার সন্ধ্যার আগে ঝোড়ো হাওয়ার পর সামান্য বৃষ্টি হয়েছিল। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ছিল গত বুধবার সকাল ৬টা থেকে পরের ২৪ ঘণ্টায় ঢাকা-চট্টগ্রামসহ দেশের ছয় বিভাগে বৃষ্টি হতে পারে। হয়েছেও তাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

উন্মুক্ত হরমুজ প্রণালি, পার হচ্ছে এলএনজি জাহাজ 

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

১০

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১১

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১২

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১৩

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১৫

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১৬

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৭

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৮

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৯

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

২০
X