কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ মে ২০২৩, ০৮:৫৮ এএম
প্রিন্ট সংস্করণ

আমাজন জঙ্গল থেকে চার শিশুকে জীবিত উদ্ধার

আমাজন জঙ্গল থেকে চার শিশুকে জীবিত উদ্ধার
কলম্বিয়ার আমাজনের জঙ্গলে বিমান বিধ্বস্ত হওয়ার দুই সপ্তাহেরও বেশি সময় পর তিন শিশু ও এক নবজাতককে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজনের বয়স ১১ মাস। দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো গত বুধবার এ কথা জানান। টুইটারে তিনি লিখেন, সামরিক বাহিনীর নিরলস প্রচেষ্টার ফলে শিশুদের উদ্ধার করা সম্ভব হয়েছে। এটি দেশের জন্য আনন্দের খবর। খবর বিবিসি ও আলজাজিরার। গত ১ মে আমাজনে বিমানটি বিধ্বস্ত হয়। এতে তিনজন প্রাপ্তবয়স্ক নিহত হন। সেদিন থেকে স্নিফার কুকুরসহ শতাধিক সেনা ওই বিমানে থাকা বাকিদের সন্ধানে নামে। এর আগে সশস্ত্র বাহিনী জানিয়েছিল, উদ্ধারকারীরা জোর চেষ্টা চালাচ্ছেন। তাদের বিশ্বাস, ঘটনাস্থলে জীবিত ব্যক্তিরা আছেন। বিধ্বস্ত বিমানের মালিক এভিয়ানলাইন চার্টার্স জানান, অনুসন্ধান এলাকায় তাদের একজন পাইলটকে শিশুদের বিষয়ে বলা হয়েছে। শিশুদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। সশস্ত্র বাহিনীর প্রকাশিত ছবিতে দেখা গেছে, জঙ্গলের মধ্যে কাঁচি এবং একটি চুলের ফিতা পড়ে আছে। শিশুর দুধের বোতল এবং অর্ধ-খাওয়া একটি ফলও রয়েছে সেখানে। তারা কীভাবে জঙ্গলে বেঁচে ছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে উদ্ধারকারীদের ধারণা, ১৩, ৯ ও ৪ বছর এবং ১১ মাস বয়সী চার শিশু দুর্ঘটনার পর থেকে দক্ষিণ ক্যাকেটা বিভাগের জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। গত সোম ও মঙ্গলবার সেনারা পাইলট এবং দুজন প্রাপ্তবয়স্কের মরদেহ খুঁজে পায়। এর মধ্যে একজন রানোক মুকুতুই। তিনি ওই চার সন্তানের মা। জাতিগতভাবে তারা হুইটোতো সম্প্রদায়ের। সড়ক যোগাযোগব্যবস্থা ভালো না থাকায় বিমানে করে তারা কলম্বিয়ার আমাজন রেইনফরেস্টের অন্যতম প্রধান শহর সান জোসে দেল গুয়াভিয়ারে যাচ্ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ, গ্রেপ্তার ২

বিএনপির বিরুদ্ধে আবোল তাবোল বক্তব্য দেওয়া হচ্ছে : তারেক রহমানের উপদেষ্টা

বিএনপির নির্বাচনী ক্যাম্পে আগুন দিল দুর্বৃত্তরা

এপস্টেইনের নথিতে সাংবাদিক জামাল খাসোগি হত্যার চাঞ্চল্যকর তথ্য ফাঁস 

রাজকে নিয়ে যা বললেন পরী

অসংক্রামক রোগ বাড়ছে, সচেতনতার তাগিদ স্বাস্থ্য বিশেষজ্ঞদের

গ্যাস সরবরাহ বিঘ্নিতের কারণ জানাল তিতাস

একটি দল হ্যাঁ ভোটের বিজয়ের কথা বলে না : জামায়াত আমির

নগদের ইতিহাসে একমাসে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড

ভারতের তেল কেনা নিয়ে নতুন তথ্য দিলেন ট্রাম্প

১০

প্রথম ১০ রোজার বিশেষ দোয়া

১১

এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি না, বুঝবেন যেভাবে

১২

জুলাই সনদ বাস্তবায়নে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ: আলী রীয়াজ

১৩

কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি : জামায়াত আমির

১৪

তপশিলের পর থেকে আটকদের তথ্য জানাল আইএসপিআর

১৫

যারা স্বাধীনতায় বিশ্বাস করে না তারাই বিভাজন চায় : সালাহউদ্দিন

১৬

পাকিস্তানও বাংলাদেশের পথে!

১৭

রোজা রেখে স্বামী-স্ত্রী কতটুকু ঘনিষ্ঠ হতে পারবে?

১৮

দেশে ভূমিকম্প অনুভূত

১৯

বক্স অফিসে রানির দাপট

২০
X