কালবেলা মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক নিউমার্কেট সিটি কমপ্লেক্স, ৪৪/১, রহিম স্কয়ার, নিউমার্কেট, ঢাকা থেকে প্রকাশিত এবং ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, শরীয়তপুর প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত।
চট্টগ্রাম কলেজে ফের ছাত্রলীগের দুপক্ষে মারামারির ঘটনা ঘটেছে। বিবদমান গ্রুপ দুটি কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম ও সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজের অনুসারী হিসেবে পরিচিত। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে কলেজের প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে। এরপর পরিস্থিতি কিছুটা থমথমে হয়ে গেলেও দুপুর দেড়টার দিকে ফের মুখোমুখি অবস্থান নেয় পক্ষ দুটি।
কলেজের সাধারণ শিক্ষার্থীরা জানান, আধিপত্য বিস্তার কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে উত্তেজনা চলে আসছিল। দুদিন আগে চকবাজার এলাকায় সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজের অনুসারীরা একজনকে ‘অপমান’ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে সবুজ গ্রুপের ওপর চড়াও হয় মাহমুদুলের অনুসারীরা। এরপর দুপুরের দিকে লাঠিসোটা নিয়ে পাল্টাপাল্টি অবস্থান নেওয়ার চেষ্টা করলে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে।
চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ মোজাহেদুল ইসলাম কালবেলাকে বলেন, ‘শুনেছি সবুজ গ্রুপ মাহমুদুলের ছোটভাইকে গতকাল অপমান করেছিল। পরে এটা নিয়ে আজকে সকালে দুই গ্রুপ ঝামেলা করেছে। তবে মারামারি হয়নি।’
ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, লাঠিসোটা ও রডের আঘাতে দুপক্ষের ৫ থেকে ৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র সাফায়েত করিম চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন বলে দাবি করেন মাহমুদুল করিম। চকবাজার থানার ওসি মনজুর কাদের মজুমদার বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। মারামারির কারণ নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে কেউ অভিযোগও করেনি।
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ
জনপ্রিয়
নারী ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন জামায়াত আমির
১
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, ইসির ব্যাখ্যা
২
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি হবে না : সেলিমুজ্জামান
৩
আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
৪
শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির
৫
বিএনপি প্রার্থী গফুর ভূঁইয়ার মনোনয়ন অবৈধ ঘোষণা
৬
বিশ্বকাপের আগে বোলিং অ্যাকশন নিয়ে বিতর্কে এই পাকিস্তানি স্পিনার
৭
এপস্টেইন নথি / নরেন্দ্র মোদিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
৮
৪ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জমা বাড়লেও চ্যালেঞ্জ ছুড়েছে খেলাপি ঋণ
৯
জামায়াত আমিরের সেই টুইটার স্ট্যাটাস নিয়ে ঢাবি শিক্ষক মোনামির ইনবক্সে ‘সুনামি’
১০
কিছুক্ষণ পরেই সংবাদ সম্মেলনে বসছে বিএনপি
১১
গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ
১২
সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান
১৩
সাতসকালে প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার
১৪
চির প্রতিদ্বন্দ্বীদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে গেল বার্সেলোনা
১৫
বিএনপি প্রার্থীর আপিল খারিজ, হাসনাতের প্রতিক্রিয়া
১৬
বেলুচিস্তানে ৯২ জন সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীকে হত্যা
১৭
যশোরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গ্রেনেড উদ্ধার
১৮
সংঘাতের চেয়ে আলোচনায় বসতেই বেশি আগ্রহী ইরান : ট্রাম্প
১৯
আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল