তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৩, ০৩:০২ পিএম
প্রিন্ট সংস্করণ

টিপ টিপ বরষায় আবারও রাভিনা

টিপ টিপ বরষায় আবারও রাভিনা
নব্বই দশকের অন্যতম হিন্দি রোমান্টিক গান হিসেবে দর্শকের হৃদয় ছুঁয়ে আছে ‘টিপ টিপ বরষা পানি’। এতে ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজে হলুদ রঙের শাড়িতে সবার নজর কেড়ে নেন অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। সঙ্গে ছিলেন নায়ক অক্ষয় কুমার। বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিঙ্কভিলার বরাতে জানা যায়, গানটি আবারও নতুন করে তৈরি হচ্ছে। যেখানে থাকছেন রাভিনা ট্যান্ডন। তবে সম্ভবত পাচ্ছেন না বাস্তব ও সে সময়ের সিনেমা জুটি অক্ষয়কে। এতে রাভিনার সঙ্গে যোগ দিচ্ছে নরওয়ের নৃত্যদল ‌‘দ্য কুইক স্টাইল’। বর্তমানে কুইক স্টাইলের সদস্যরা ভারত সফরে বিভিন্ন দর্শনীয় জায়গায় ঘুরছেন। এমনকি বিনোদন অঙ্গনের সেলিব্রেটিদের সঙ্গেও দেখা করছেন। সর্বত্র যখন কুইক স্টাইলের আগমণধ্বনি বাজছে, তখন সেই আনন্দ হাওয়ায় ভক্তদের আরও একবার চমকে দিলেন ৪৮ বছর বয়সী রাভিনা ট্যান্ডন। শুক্রবার রাতে অভিনেত্রী তার ইনস্টাগ্রাম পেজে ‘টিপ টিপ বরষা পানি’র একটি ছোট্ট ভিডিও ক্লিপ শেয়ার করেছন। যেখানে দেখা গেছে, কুইক স্টাইলের সদস্যেদের সঙ্গে নাচছেন এ অভিনেত্রী। স্ক্র্যাচ (ছেঁড়া) ব্লু জিন্স আর কালো টপসে ভিডিওটিতে হাজির হয়েছেন অভিনেত্রী। অনেক দিন পর গানটিতে রাভিনাকে পারফর্ম করতে দেখে ভক্তরাও খুব রোমাঞ্চিত ও আপ্লুত। রাভিনা যেমন গানটি নতুন করে তৈরির উদ্যোগ নিয়েছেন, তেমনি এটি আবারও বলিউডের বড় পর্দায় আসবে—এমন কথাও শোনা যাচ্ছে। এদিকে, এর আগেও গানটি রিমেক হয়েছে। যেখানে ছিলেন অক্ষয় কুমার এবং রাভিনা ট্যান্ডনের ভূমিকায় ক্যাটরিনা কাইফ। যদিও কুইক স্টাইলের নতুন গানটিতে অক্ষয় থাকবেন কি না, সে বিষয়ে কোনো ঘোষণা আসেনি। তবে আপাতত পুরোনো আবহে অভিনেত্রী ফিরছেন, এতেই খুশি ভক্তরা। প্রসঙ্গত, ‘টিপ টিপ বরষা পানি’ গানটি ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘মোহরা’ সিনেমার। এতে অভিনয় করেছেন নাসিরউদ্দিন শাহ, সুনীল শেঠি, অক্ষয় কুমার ও রাভিনা ট্যান্ডন। গানটি নব্বই থেকে শূন্য দশক পর্যন্ত দর্শক হৃদয়ে ঝড় তুলেছিল। চলচ্চিত্রটি আয়ও করেছে বেশ। এটি পরিচালনা করেছেন রাজিব রায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিকত্ব আইনে পরিবর্তন আনছে ইতালি

ফেব্রুয়ারিতে এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ

৫৪ বছর পর সংসদ নির্বাচনে ২ নারী প্রার্থী

ব্যাংক এশিয়ায় চাকরি, আবেদনে নেই বয়সসীমা

আজ খুলনা-যশোরে যাচ্ছেন তারেক রহমান

আগুনে পুড়ল বিদ্যালয়

শিক্ষক-কর্মচারীদের এমপিও অর্থ পরিশোধে নতুন নির্দেশনা

সুইজারল্যান্ডে বারে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৪১

নির্বাচিত হলে ক্রীড়াঙ্গন নিয়ে বড় পরিকল্পনা বাস্তবায়ন করবে বিএনপি : আমীর খসরু

হরমুজ প্রণালিতে মহড়া নিয়ে নতুন তথ্য দিল ইরান

১০

সকাল থেকে ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 

১১

ঢাকার শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

১২

সীমান্তে বিজিবির ওপর হামলা

১৩

নির্বাচনে আইনশৃঙ্খলা বিঘ্ন হলে যেসব নম্বরে অভিযোগ

১৪

সোমবার রাজধানীতে যেসব মার্কেট বন্ধ

১৫

তারেক রহমানের জন্য প্রতীক্ষা বাড়ল ‘জিয়াবাড়ির’

১৬

০২ ফেব্রুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৭

চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে : সাইফুল হক

১৮

নির্বাচিত হলে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আমিনুল হক

১৯

তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত

২০
X