কালবেলা মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক নিউমার্কেট সিটি কমপ্লেক্স, ৪৪/১, রহিম স্কয়ার, নিউমার্কেট, ঢাকা থেকে প্রকাশিত এবং ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, শরীয়তপুর প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার রাজধানীজুড়ে ছিল নানা আয়োজন। ৮ মার্চ মূল দিবসে সরকারি ছুটি থাকায় পরদিন আলোচনা সভা, সেমিনারসহ নানা অনুষ্ঠানের আয়োজন করে বিভিন্ন সংগঠন।
দিবসটি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে ‘ডিজিটাল ইনোভেশন অ্যান্ড টেকনোলজি ফর জেন্ডার ইক্যুয়ালিটি’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক তানভীর হাসান জোহা। বক্তব্য দেন প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, হাসান হাফিজ, প্রেস ক্লাবের সাধারণ সদস্য ফরিদ হোসেন প্রমুখ। সঞ্চালনা করেন সেমিনার কমিটির আহ্বায়ক জুলহাস আলম।
দিবসটি উপলক্ষে শোভাযাত্রা বের করে ঢাকা রিপোর্টার্স ইউনিটি এবং সামাজিক উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ। প্রধান অতিথি ছিলেন সংসদ উপনেতা মতিয়া চৌধুরী।
ডিআরইউতে ‘বাংলাদেশে ডিজিটাল সাংবাদিকতা : নারীদের চ্যালেঞ্জ ও ভূমিকা’ শীর্ষক আলোচনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোরসালিন নোমানী। বিশেষ অতিথি ছিলেন বিডব্লিউসিসিআইর প্রতিষ্ঠাতা পরিচালক নাজমা জামালউদ্দিন ও প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী। উদ্বোধনী বক্তব্য দেন ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। সঞ্চালনা করেন নারীবিষয়ক সম্পাদক মরিয়ম মনি সেঁজুতি।
এদিন কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যালির আয়োজন করে সামাজিক প্রতিরোধ কমিটি। এতে বক্তব্য দেন মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু, স্টেপস্ টুওয়ার্ডস্ ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনাম, কর্মজীবী নারীর অতিরিক্ত নির্বাহী পরিচালক সানজিদা সুলতানা, আইন ও সালিশ কেন্দ্রের সিনিয়র আইনজীবী সেলিনা আক্তার, ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি বিভাগের পরিচালক নবনীতা চৌধুরী, শক্তি ফাউন্ডেশনের ডেপুটি ডিরেক্টর নিলুফার বেগম এবং আদিবাসী নারীর নেটওয়ার্ক সমন্বয়ক ফাল্গুনী ত্রিপুরা। সভাপতিত্ব করেন মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম। ঘোষণা পাঠ করেন নারী প্রগতি সংঘের পরিচালক শাহনাজ সুমি।
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ
জনপ্রিয়
'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান
১
অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা
২
আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী
৩
রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব
৪
শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ
৫
ইবনে সিনায় চাকরির সুযোগ
৬
আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
৭
নামাজরত মুসল্লির মৃত্যু
৮
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
৯
গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা
১০
যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক
১১
মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক
১২
পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?
১৩
আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১
১৪
বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের
১৫
ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬
১৬
‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ
১৭
পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন
১৮
৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী
১৯
আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন