কালবেলা মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক নিউমার্কেট সিটি কমপ্লেক্স, ৪৪/১, রহিম স্কয়ার, নিউমার্কেট, ঢাকা থেকে প্রকাশিত এবং ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, শরীয়তপুর প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত।
সিরিজের প্রথম তিন টেস্ট শেষ হয়েছে আড়াই দিনের কম সময়ে। এমন একটাও সেশন উইকেটবিহীন যায়নি কোনো দলের। আহমেদাবাদের চতুর্থ টেস্ট সে তুলনায় উজ্জ্বল ও ব্যতিক্রম। প্রথম আর শেষ সেশনে দুটি করে উইকেট হারালেও মাঝের সেশনটি উইকেটশূন্য কাটাতে পেরেছে অস্ট্রেলিয়া। দিন শেষে উসমান খাজার সেঞ্চুরিতে ৪ উইকেটে ২৫৫ রান তুলেছে তারা। শেষ পাঁচ বছরে এ নিয়ে চতুর্থবার পঞ্চাশোর্ধ্ব ওপেনিং জুটি দাঁড় করায় অস্ট্রেলিয়া। খাজা আর ট্রাভিস হেড ৬১ রান করেন। ৩২ রান করা হেডকে ফেরান রবিচন্দ্রন অশ্বিন। যদিও উমেশ যাদবের বলে আগে আউট হতে পারতেন হেড। ৩ রানে তার সহজ ক্যাচ ফেলেন শ্রীকর ভরত। প্রথমদিকে ভারতের ফিল্ডিং ছিল বিশৃঙ্খল। যদিও প্রথম সেশনের শেষ দিকে দুই উইকেট তুলে নিতে পেরেছিল তারা। রবিচন্দ্রন অশ্বিনের বলে এগিয়ে মারতে গিয়ে আউট হন হেড। রান পাননি মার্নাশ লাবুশান। ৩ রানের মাথায় তাকে বোল্ড করেন মোহাম্মদ শামি। ২ উইকেট পড়ার পর খাজার সঙ্গে জুটি বাঁধেন অধিনায়ক স্টিভেন স্মিথ। এদের কল্যাণে মধ্যাহ্নভোজ ও চা বিরতির মধ্যে কোনো উইকেট পড়েনি। তার মধ্যেই নিজের অর্ধশত রান পূর্ণ করেন খাজা। চা বিরতির পর রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হন স্মিথ। ৩৮ রান করেন তিনি। এরপর পিটার হ্যান্ডসকম্বকে ফেরান উমেশ যাদব। রানের গতি কিছুটা কমলেও খাজা সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন। ২৪৬ বল খেলে সেঞ্চুরি করা খাজা ভারতের মাটিতে প্রথম টেস্ট সেঞ্চুরির পর দিনের শেষে ১০৪ রানে অপরাজিত আছেন। অন্যদিকে গ্রিন অপরাজিত আছেন ৪৯ রান করে।
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ
জনপ্রিয়
ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল : জুবায়ের
১
আমি রাজনীতি নয়, শিল্প সৃষ্টি করতে এসেছি : সিডনি সুইনি
২
ধানের শীষে ভোট দিয়ে কায়কোবাদকে নির্বাচিত করার আহ্বান
৩
১২ ফেব্রুয়ারি দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে : মিন্টু
৪
আরও ৬ নেতাকে দুঃসংবাদ দিল বিএনপি
৫
মেয়ের বিয়ে সম্পন্ন করলেন নাঈম-শাবনাজ
৬
বন্ধ চট্টগ্রাম বন্দরের কার্যক্রম, মিটিং-মিছিলে সিএমপির কড়া নিষেধ
৭
বড় পর্দায় আসতে চলেছে নাগিন
৮
প্রেসিডেন্ট সুলতান মাহমুদ চৌধুরী মারা গেছেন
৯
কৃষক দল নেতাকে পিটিয়ে হত্যা
১০
সততা ও নিরপেক্ষতায় কোনো আপস নয় : ইসি সানাউল্লাহ
১১
সাবেক ছাত্রলীগ নেতা আজিমুল হত্যার রহস্য উদ্ঘাটন
১২
শাকিবের সঙ্গে ভালোবাসা দিবসের কোনো স্মৃতি নেই : অপু বিশ্বাস
১৩
যমজ সন্তানের বাবা-মা হলেন রামচরণ-উপাসনা
১৪
একটা দল মিথ্যা বলে বিভ্রান্তি সৃষ্টি করছে : মির্জা ফখরুল
১৫
ডিএনসিসির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা
১৬
তৃতীয় ধাপে অনার্স ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
১৭
ভোটে থাকছেন মোবাশ্বের আলম, তবে ঝুলে রইল নির্বাচনী ফলাফল