কালবেলা মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক নিউমার্কেট সিটি কমপ্লেক্স, ৪৪/১, রহিম স্কয়ার, নিউমার্কেট, ঢাকা থেকে প্রকাশিত এবং ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, শরীয়তপুর প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত।
দাদা বিয়ে করতে গিয়েছিলেন ঘোড়ায় চড়ে। আর বউ এনেছিলেন পালকিতে। ছোটবেলা থেকে সেই গল্প শুনে বড় হওয়া মতিউর রহমান হালিমও বিয়ে করতে গেলেন ঘোড়ায় চড়ে। আর কনে আনলেন পালকিতে। এদিকে কনের বাড়িতে দাওয়াত খেতে হেলিকপ্টারে চড়ে এলেন এমপি। এক বিয়ে বাড়িতে ঘোড়া, পালকি ও হেলিকপ্টার দেখে অবাক এলাকার লোকজন। গতকাল শনিবার রাজশাহীর বাগমারা উপজেলায় এই বিয়ে হয়।
বর মতিউর রহমানের বাড়ি উপজেলার ভরট্ট গ্রামে। তার বাবা আবদুল মান্নান মাদ্রাসা শিক্ষক। মা হালিমা খাতুন স্বাস্থ্যকর্মী। তাদের একমাত্র সন্তান মতিউর। সোনাডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজাহারুল হকের একমাত্র মেয়ে ফারহানা আঁখির সঙ্গে মতিউরের বিয়ে হয়েছে।
আঁখির বিয়েতে অতিথি ছিলেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। হেলিকপ্টারে ঢাকা থেকে উড়ে যান তিনি। বিয়ের অনুষ্ঠান শেষে হেলিকপ্টারেই ফিরে আসেন। স্থানীয় ফুটবল মাঠে হেলিকপ্টার নামে। গ্রামে প্রথমবার হেলিকপ্টার দেখতে মাঠে ভিড় করে মানুষ।
পরিবারের সদস্যরা জানান, চীন থেকে পড়াশোনা করে আসা মতিউরের সঙ্গে পারিবারিকভাবে বিয়ের আয়োজন করা হয় বিশ্ববিদ্যালয়পড়ুয়া আঁখির। মতিউরের ইচ্ছা অনুযায়ী, একটা ঘোড়া ভাড়া করে আনা হয়। আর গ্রামের প্রবীণ একজন মিস্ত্রিকে দিয়ে তিন দিনে তৈরি করা হয় একটি পালকি। ঘোড়ায় চড়ে বেলা ১১টার দিকে মতিউর বিয়ে করতে যান। তার বাড়ি থেকে কনেবাড়ির দূরত্ব প্রায় এক কিলোমিটার। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে পালকিতে করে নববধূকে বাড়িতে নিয়ে যান মতিউর।
কনের বাবা ইউপি চেয়ারম্যান আজাহারুল হক বলেন, তার মেয়ের বিয়েতে স্থানীয় এমপি এনামুল হকসহ প্রায় ৩ হাজার মানুষকে দাওয়াত করেছিলেন।
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ
জনপ্রিয়
ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে
১
বিএনপি শুধু বাংলাদেশের : বাবুল
২
ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর
৩
চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’
৪
পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার
৫
নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ
৬
বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি
৭
আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি
৮
কমলো স্বর্ণের দাম, ভরি কত
৯
গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে খালেদা জিয়া হিমালয়ের মতো দাঁড়িয়েছিলেন : রিজভী
১০
জামায়াত প্রার্থীর স্ত্রীর বিরুদ্ধে ধানের শীষের পোস্টার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ
১১
অপমানের ‘প্রতিশোধ’ এভাবেই নিল পাকিস্তান!
১২
জামায়াত ক্ষমতায় গেলে মা-বোনদের ভয় পেতে হবে না : জামায়াত আমির
১৩
ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাতে হত্যা
১৪
নাটোরকে উন্নয়ন ও শান্তির শহর হিসেবে গড়ে তুলতে চাই : দুলু
১৫
ভারতের শেয়ারবাজারে বড় ধস, ১০ লাখ কোটি হাওয়া
১৬
২০২৬ শিক্ষাবর্ষ থেকে পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতি অনুমোদন