কালবেলা প্রতিবেদক, নারায়ণগঞ্জ
প্রকাশ : ১৯ মার্চ ২০২৩, ১১:০০ এএম
প্রিন্ট সংস্করণ

এনএসআইর সাবেক কর্মকর্তা অস্ত্র-ইয়াবাসহ গ্রেপ্তার

এনএসআইর সাবেক কর্মকর্তা অস্ত্র-ইয়াবাসহ গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই রাউন্ড গুলিভর্তি একটি পিস্তল এবং ৬০০ পিস ইয়াবাসহ মো. আল মামুন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধারের ঘটনায় গতকাল শনিবার তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা করে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করে র‌্যাব। এর আগে গত শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন কফিহাউস অ্যান্ড চায়নিজ রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা যায়, আল মামুন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক কর্মকর্তা। শৃঙ্খলা ভঙ্গ এবং বিভিন্ন গুরুতর অপরাধের সঙ্গে জড়িত থাকায় তাকে চাকরিচ্যুত করা হয়। তিনি ঝিনাইদহের শৈলকুপা থানার শাহবাড়িয়া গ্রামের মো. আব্দুল কুদ্দুসের ছেলে, থাকতেন নারায়ণগঞ্জের ফতুল্লার ভুইঘর রূপায়ন টাউনের এ-৪ ভবনের ২৮ নম্বর ফ্ল্যাটে। র‌্যাব-৩ জানায়, শুক্রবার রাতে একটি মোটরসাইকেলে যাওয়ার পথে র‌্যাব তাকে থামতে বললে সে পালানোর চেষ্টা করে। র‌্যাব সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন। পরে তার কাছে গুলিভর্তি পিস্তল ও ইয়াবা পাওয়া যায়। সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে প্রাণ গেল পথচারীর

ভূমিকম্পে কাঁপল কাশ্মীর

ঋণখেলাপিদের জীবনকে জাহান্নাম বানিয়ে দিতে এসেছি : হাসনাত আবদুল্লাহ

এপেস্টাইন কেলেঙ্কারি, দল ছাড়লেন সাবেক ব্রিটিশ মন্ত্রী

অভিনেতা সেন্টুর বাসায় ভাঙচুর

এনসিপির কার্যালয়ে হামলা, আহত ১

এক্স অ্যাকাউন্ট কারা হ্যাক করেছে, জানালেন জামায়াত আমির

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

পূর্বাচল প্লট দুর্নীতি : / শেখ হাসিনা-টিউলিপসহ ১৮ জনের রায় আজ

মেহেরপুর / ভোটাধিকার প্রয়োগের সুবিধা নিচ্ছেন না কারাবন্দি আ.লীগের নেতারা

১০

তুরস্কে পৃথক দুর্ঘটনায় নিহত ১৬

১১

আসছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামতে পারে ৮ ডিগ্রিতে

১২

সংকট ও সৃজনশীলতা : গাজার তরুণদের বেঁচে থাকার লড়াই

১৩

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

১৪

অনার্স ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

১৫

সেনাবাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

১৬

ভারত ম্যাচ বয়কটে কী শাস্তি পেতে পারে পাকিস্তান 

১৭

নাগরিকত্ব আইনে পরিবর্তন আনছে ইতালি

১৮

ফেব্রুয়ারিতে এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ

১৯

৫৪ বছর পর সংসদ নির্বাচনে ২ নারী প্রার্থী

২০
X