সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১০ মার্চ ২০২৩, ১০:১৯ এএম
প্রিন্ট সংস্করণ

সীতাকুণ্ডে এবার জাহাজ কাটা শ্রমিকের মৃত্যু

সীতাকুণ্ডে এবার জাহাজ কাটা শ্রমিকের মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে মো. আশরাফ মোল্লা নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বারআউলিয়া এলাকায় তাহের শিপইয়ার্ডে স্ক্র্যাপ জাহাজ কাটার সময় এ দুর্ঘটনা ঘটে। আহত আশরাফকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হলে দুপুরে তিনি মারা যান। গত শনিবারই ভয়াবহ এক বিস্ফোরণে কেঁপে উঠেছিল সীতাকুণ্ড। কদমরসুলপুরের সীমা অক্সিজেন লিমিটেড কারখানার ওই বিস্ফোরণে ৭ জনের প্রাণহানি হয়। আহত হন অন্তত ২৫ জন। এর মাত্র পাঁচ দিনের মাথায় শিপইয়ার্ডে এ বিস্ফোরণ হলো। সীতাকুণ্ড মডেল থানার এসআই সাজীব হোসেন বলেন, গতকাল ওই শিপইয়ার্ডে গ্যাস কাটার দিয়ে জাহাজ কাটছিলেন আশরাফ। এ সময় গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হলে দগ্ধ হন আশরাফ। চমেক হাসপাতালে দুপুর দেড়টার দিকে তিনি মারা যান। জানা গেছে, শিপইয়ার্ডের মালিক আবু তাহের বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ও স্থানীয় এমপি দিদারুল আলমের বাবা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিকত্ব আইনে পরিবর্তন আনছে ইতালি

ফেব্রুয়ারিতে এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ

৫৪ বছর পর সংসদ নির্বাচনে ২ নারী প্রার্থী

ব্যাংক এশিয়ায় চাকরি, আবেদনে নেই বয়সসীমা

আজ খুলনা-যশোরে যাচ্ছেন তারেক রহমান

আগুনে পুড়ল বিদ্যালয়

শিক্ষক-কর্মচারীদের এমপিও অর্থ পরিশোধে নতুন নির্দেশনা

সুইজারল্যান্ডে বারে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৪১

নির্বাচিত হলে ক্রীড়াঙ্গন নিয়ে বড় পরিকল্পনা বাস্তবায়ন করবে বিএনপি : আমীর খসরু

হরমুজ প্রণালিতে মহড়া নিয়ে নতুন তথ্য দিল ইরান

১০

সকাল থেকে ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 

১১

ঢাকার শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

১২

সীমান্তে বিজিবির ওপর হামলা

১৩

নির্বাচনে আইনশৃঙ্খলা বিঘ্ন হলে যেসব নম্বরে অভিযোগ

১৪

সোমবার রাজধানীতে যেসব মার্কেট বন্ধ

১৫

তারেক রহমানের জন্য প্রতীক্ষা বাড়ল ‘জিয়াবাড়ির’

১৬

০২ ফেব্রুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৭

চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে : সাইফুল হক

১৮

নির্বাচিত হলে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আমিনুল হক

১৯

তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত

২০
X