কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ মে ২০২৩, ০৯:১৫ এএম
প্রিন্ট সংস্করণ

আইসক্রিমের দাম ৭ লাখ টাকা

আইসক্রিমের দাম ৭ লাখ টাকা
হাতের নাগালেই পাওয়া যায় ২০ থেকে ৫০ টাকায় নানা ধরনের আইসক্রিম। এ তো গেল কম দামি আইসক্রিমের হিসাব। কিন্তু জনপ্রিয় এ খাবারের সর্বোচ্চ দাম কত হতে পারে? ১ হাজার, ১০ হাজার বা ১ লাখ টাকা? না, এ পরিমাণ টাকাও নাকি যথেষ্ট নয়। জাপানি প্রতিষ্ঠানের তৈরি করা এক আইসক্রিম কিনতে নাকি গ্রাহককে গুনতে হবে ৬ হাজার ৬৯৬ ডলার (৭ লাখ ২১ হাজার টাকা)। জাপানি প্রতিষ্ঠান সেলাটো তৈরি করেছে নতুন স্বাদের দামি এ আইসক্রিম। এর নাম দেওয়া হয়েছে বিয়াকুইয়া। এটি দামি হওয়ার কারণও আছে অবশ্য। এতে ব্যবহার করা হচ্ছে বিশ্বের বেশ কিছু বিরল উপাদান। এর মধ্যে রয়েছে বিরল সাদা ট্রাফল। যা উৎপন্ন হয় ইতালির আলবা শহরে। এক পাউন্ড ট্রাফলের দামই ৭ হাজার ডলার। আইসক্রিমে আরও ব্যবহার করা হয়েছে পারমিগিয়ানো রেগিয়ানো (পনির) ও সেকে লিস। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ ইতোমধ্যে সেলাটোর আইসক্রিমকে বিশ্বের সবচেয়ে দামি হিসেবে স্বীকৃতি দিয়েছে। এটি তৈরিতে সময় লেগেছে প্রায় দেড় বছর। অনেক চেষ্টা ও ভুলের পর যথার্থ স্বাদের আইসক্রিম তৈরি করতে সক্ষম হয় কোম্পানিটি। সূত্র: ইউপিআই

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরল বাংলাদেশ

ইউরোপের রাষ্ট্রদূতদের তলব করে কঠিন হুঁশিয়ারি দিল ইরান

স্মার্টফোন কিনতে পাওয়া যাবে ঋণ, অনুমোদন পেল পামপে

সাদিক কায়েমকে ‘বেয়াদব’ বলায় এনসিপি নেতাকে শোকজ

বদলে গেল ৪ কলেজের নাম

৭০০ মেগাহার্জ স্পেকট্রাম বরাদ্দ পেল গ্রামীণফোন

যে ৯টি আসনে থাকছে না বিএনপির প্রতীক ধানের শীষ

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী করতে ৮ বিভাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি

১২ ফেব্রুয়ারিতে ধানের শীষের সরকার গঠনের ম্যান্ডেট দেবে জনগণ : ইশরাক 

নারীদের নিয়ে মন্তব্যে জামায়াত আমিরকে কটাক্ষ মির্জা আব্বাসের

১০

নির্বাচনে কোথাও কেন্দ্র দখল হলে কাউকে ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

১১

‘গেম অব থ্রোনস’ আদলে জামায়াত আমিরের ব্যানার

১২

ব্রিজ ভেঙে বাড়িতে নিলেন চেয়ারম্যান

১৩

সরকার গঠনের সুযোগ পেলে নারীদের মাস্টার্স পর্যন্ত ফ্রি পড়ালেখার ব্যবস্থা করব : জামায়াত আমির

১৪

কমিউনিটি ব্যাংক ও জায়তুন ফিনটেকের যৌথ উদ্যোগে বাংলা কিউআর সেবা

১৫

ভোটে জয়ী হলে এলাকার মানুষের কাছে জবাবদিহি থাকার প্রতিশ্রুতি রবিনের

১৬

গণপরিবহনের বিশদ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে দুবাই 

১৭

১৮ বছরের অন্ধকার জীবন নিয়ে রাহিতুল ইসলামের নতুন বই ‘বাদলের কারাবাস’

১৮

বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াত জোটের প্রার্থী

১৯

নির্বাচন ঘিরে দেড় মাসে ২৭৪ সহিংস ঘটনা, ৫ হত্যাকাণ্ড : প্রেস উইং

২০
X