কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৩, ০৮:৩৮ এএম
প্রিন্ট সংস্করণ

পার্লামেন্টে যাওয়ার আগেই বরখাস্ত ইউটিউবার এমপি

পার্লামেন্টে যাওয়ার আগেই বরখাস্ত ইউটিউবার এমপি
ইউটিউবে কনটেন্ট আপলোড করে ব্যাপক খ্যাতি অর্জন করেছিলেন জাপানের ইয়োশিকাজু হিগাশিতানি। সেই জনপ্রিয়তা কাজে লাগিয়ে হয়েছিলেন দেশটির পার্লামেন্ট সদস্য তথা এমপি। কিন্তু এরপর আর নিজের খ্যাতির প্রতি সুবিচার করতে পারেননি তিনি। নির্বাচিত হওয়ার পর এক দিনও যাননি পার্লামেন্টে। এ কারণে তাকে বরখাস্ত করা হয়েছে। অনুপস্থিতির কারণে জাপানের পার্লামেন্টের ইতিহাসে কোনো আইনপ্রণেতাকে বরখাস্তের ঘটনা এটিই প্রথম। গতকাল মঙ্গলবার সিনেটের সহকর্মীরা তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেন। সাত মাস আগে নির্বাচিত হওয়ার পর কখনোই পার্লামেন্টের কোনো সেশনে উপস্থিত ছিলেন না হিগাশিতানি। টানা অনুপস্থিতির কারণে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয় পার্লামেন্টের শৃঙ্খলা কমিটি। গত জুলাইয়ে বিরোধী দল সেজিকা-জোশি-৪৮ থেকে পার্লামেন্টের উচ্চকক্ষে এমপি নির্বাচিত হন তিনি। পার্লামেন্টে অনুপস্থিতির কারণে গত সপ্তাহে সশরীরে হাজির হয়ে ক্ষমা চাইতে বলা হলেও সর্বশেষ মঙ্গলবার অধিবেশনেও উপস্থিত হননি ওই ইউটিবার এমপি। ইউটিউবে তিনি গাশি নামে পরিচিত। সেলিব্রেটিদের নিয়ে গসিপ বা পরচর্চামূলক ভিডিও নির্মাণের জন্য জনপ্রিয় হিগাশিতানি। সূত্র বিবিসি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোজা অবস্থায় পিরিয়ড শুরু হলে কী করবেন?

সাভারে বিএনপির নির্বাচনী অফিসে হামলার অভিযোগ

বিএনপির কেন্দ্রীয় নেতাসহ ১৯ জনকে বহিষ্কার

কেন্দ্রীয় চুক্তিতে বড় পরিবর্তন বিসিবির

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি হামলায় হামাসের হুঁশিয়ারি

২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান

জামায়াত আমিরের ‘এক্স’ পোস্টের প্রতিবাদে ঢাবিতে ঝাড়ু মিছিল

শীর্ষ পদে নারীদের না আসার ব্যাখ্যা দিলেন জামায়াত নেত্রী

দেশের প্রথম অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

‘পুরুষই নারীর পরিচালক, এটা মেনে নিয়েই আমরা রাজনীতিতে এসেছি’

১০

অস্ট্রেলিয়ান ওপেন জিতে আলকারাজের নতুন ইতিহাস

১১

জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী

১২

রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা

১৩

ঢাবি ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর মরদেহ উদ্ধার

১৪

তারেক রহমানই এ দেশের প্রধানমন্ত্রী হবেন : টুকু

১৫

ময়মনসিংহে হচ্ছে ৩৫ হাজার কোটি টাকার অলিম্পিক কমপ্লেক্স

১৬

ফেব্রুয়ারিতে এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে সোমবার

১৭

মুক্তিযোদ্ধা ভাতার টাকা বিতরণ নিয়ে শঙ্কা

১৮

অবশেষে বিয়ের পিঁড়িতে বিজয়- রাশমিকা

১৯

যেসব জেলায় ব্যালট পেপার পাঠানো হচ্ছে

২০
X