Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ',17)' at line 1
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৩, ০৯:৪১ এএম
প্রিন্ট সংস্করণ

শান্তিরক্ষা মিশনের ফোর্স কমান্ডারের দায়িত্বে মেজর জেনারেল ফখরুল

শান্তিরক্ষা মিশনের ফোর্স কমান্ডারের দায়িত্বে মেজর জেনারেল ফখরুল
পশ্চিম সাহারাতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে ফোর্স কমান্ডার হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল মো. ফখরুল আহসান। গতকাল শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আইএসপিআর জানায়, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল মো. ফখরুল আহসানকে ইউনাইটেড নেশনস মিশন ফর দ্য রিফারেন্ডাম ইন ওয়েস্টার্ন সাহারাতে ফোর্স কমান্ডার হিসেবে মনোনীত করেছেন। তিনি পাকিস্তানের মেজর জেনারেল জিয়া উর রেহমানের স্থলাভিষিক্ত হবেন। এর আগে তিনি জাতিসংঘ মিশনে সোমালিয়া এবং কঙ্গো প্রজাতন্ত্রে ছিলেন। এ ছাড়া তিনি ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সহকারী প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে নিয়োজিত ছিলেন। মেজর জেনারেল ফখরুল ১৯৮৮ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে পদাতিক রেজিমেন্টে কমিশন লাভ করেন। বর্তমানে তিনি একটি পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে কর্মরত রয়েছেন। সেনাবাহিনীতে সুদীর্ঘ পেশাগত জীবনে তিনি কমান্ড, স্টাফ ও প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। তিনি একটি পদাতিক ব্যাটালিয়ন ও দুটি পদাতিক ব্রিগেড কমান্ড করেছেন। বাংলাদেশ মিলিটারি একাডেমির কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিকসের কৌশল শাখার প্রশিক্ষক, ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) সিনিয়র প্রশিক্ষক এবং বাংলাদেশ মিলিটারি একাডেমিতে প্লাটুন ও টার্ম কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্টাফ অফিসার হিসেবে তিনি একটি পদাতিক ডিভিশনের জিএসও-১ (অপস) এবং সেনা সদর, সামরিক গোয়েন্দা পরিদপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। মেজর জেনারেল ফখরুল ও রাশিদা আহসান দম্পতির এক ছেলে এবং এক মেয়ে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে প্রকাশ্যে চলে মাদকের হাট, আতঙ্কে স্থানীয়রা

হাইকোর্টের রুল / বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জ কেন অবৈধ নয়

সেন্টমার্টিন পরিবহনের বাস দুর্ঘটনা: আইনজীবীকে ক্ষতিপূরণ দিতে রুল

‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে’

খুদে ভক্তের চুক্তিপত্রে স্বাক্ষর, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি!

উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

ভ্রাম্যমাণ আদালত জরিমানা করায় সড়ক অবরোধ

ইউজিসিতে আরও ৩ সদস্য নিয়োগ

২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা ও ককটেল বিস্ফোরণ

কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলায় তেহরানের প্রতিক্রিয়া

১০

ইউজিসির ৩ সদস্যকে অব্যাহতি

১১

১৮১৮ সালের ম্যাগনেট জাতীয় লোহার পিলার উদ্ধার

১২

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলায় স্পেনের নিন্দা

১৩

বিস্ময় বালক বৈভব সূর্যবংশীর আরও এক নতুন ইতিহাস

১৪

মেয়াদ বাড়ল ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের, বিজয়ীদের পুরস্কার দিল এসিআই

১৫

বুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম. এইচ. খানের স্মরণে দোয়া মাহফিল

১৬

নওগাঁয় এক দিনে ৪ জনের মরদেহ উদ্ধার

১৭

বরিশালে নবনিযুক্ত সিভিল সার্জনের অপসারণ দাবি, কক্ষে তালা দিয়ে বিক্ষোভ

১৮

শক্তিশালী গল্পেই কাজ করতে চান সাদিয়া আয়মান

১৯

ডিপজলের বিরুদ্ধে মামলা 

২০
X