চয়ন বিকাশ ভদ্র
প্রকাশ : ২০ মে ২০২৩, ০৩:০১ এএম
প্রিন্ট সংস্করণ

ফলসা নামের ফলটি

ফলসা নামের ফলটি
ফলসা বুনোফল। গ্রামে একসময় প্রচুর দেখা যেত। ইদানীং দুর্লভ হয়ে উঠেছে গাছটি। ফলটি এসেছে এশিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চল থেকে। হিমালয়ের পাদদেশে ভালো জন্মায়। একসময় পথের ধারে, পতিত জায়গায় এমনিতেই জন্মাত। বীজ ছড়িয়ে দেওয়ার কাজটি করত পাখিরা। শহরে এ গাছ খুঁজে পাওয়া রীতিমতো ভাগ্যের ব্যাপার। এ ফল বেশি পছন্দ করে কাকেরা। ফলসা পাকার মৌসুমে সারা দিনই কাকের আনাগোনা চোখে পড়ে। আরও অনেক প্রাণী এ ফল খায়। বড় বড় পাতার এ গাছ ডালপালা ছড়িয়ে ছাতার মতো দাঁড়িয়ে থাকে। সারা বছর তামাটে রঙের নতুন পাতা এ গাছের অন্যতম বৈশিষ্ট্য। ফলসা মাঝারি আকারের পাতাঝরা গুল্মজাতীয় উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম গ্রিউইয়া এসিয়াটিকা। পাট আর ফলসা কিন্তু একই গোত্রের। এটি ৬-৭ মিটার পর্যন্ত লম্বা হয়। ফলসার পাতা কাকডুমুরের মতো খসখসে, ডিম্বাকৃতির বিপরীতভাবে বিন্যস্ত। পাতার কিনারা সামান্য খাঁজযুক্ত। পাতা ১০-১২ সেন্টিমিটার পর্যন্ত লম্বা এবং ৮-১০ সেন্টিমিটার পর্যন্ত চওড়া হতে পারে। ফুল ছোট, হলদে ও অল্প রোমযুক্ত। ফলটা হয় মটরদানার সমান। এটি গোলাকার ও ধূসর রঙের। পাকলে বেগুনি বা নীলাভ কালচে রঙের হয়। শীতের শেষে ফুল ধরে এবং এপ্রিল-মে মাসে ফল পাকে। তাই এখন যারা গ্রামে যাবে বেড়াতে, তারা পাকা ফলসা খুঁজতে ভুলবে না কিন্তু। ফলসার রস থেকে সিরাপও তৈরি হয়। পাকা ফলসা টক হলেও ভিটামিন ‘এ’ ও ‘সি’ আছে অনেক। এই ফলে প্রোটিন, শর্করা, খনিজ, চর্বি, ক্যালসিয়াম ও আয়রন পাওয়া যায়। ফলসা গাছের বাকলের রস জ্বর, আমাশয়ের চিকিৎসায় ব্যবহৃত হয়। লেখক : প্রফেসর ও বিভাগীয় প্রধান, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

০২ ফেব্রুয়ারি : আজকের নামাজের সময়সূচি

চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে : সাইফুল হক

নির্বাচিত হলে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আমিনুল হক

তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত

বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, যা বলছে আইসিসি

রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’

নানা কর্মসূচিতে সুরভী’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

১০

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

১১

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জেষ্ঠ্য সহকারী সচিব বরখাস্ত

১২

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

১৩

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

১৪

বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা

১৫

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

১৬

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

১৭

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৮

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

১৯

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

২০
X