কালবেলা মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক নিউমার্কেট সিটি কমপ্লেক্স, ৪৪/১, রহিম স্কয়ার, নিউমার্কেট, ঢাকা থেকে প্রকাশিত এবং ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, শরীয়তপুর প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত।
আরও ৩ জনের কার্যকর
আন্তর্জাতিক বিশ্বের তীব্র নিন্দা সত্ত্বেও ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা থামছে না। গতকাল শুক্রবার দেশটিতে সরকারবিরোধী আরও তিন বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। গত বছরের নভেম্বরে বিক্ষোভ চলাকালে দেশটির ইস্পাহান শহরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তিন সদস্যকে হত্যার দায়ে তাদের এ মৃত্যুদণ্ড কার্যকর হয়। খবর বিবিসির।
যে তিনজনের মৃত্যুদণ্ড শুক্রবার কার্যকর হয় তারা হলেন মাজিদ কাজেমি (৩০), সালেহ মিরহাশেমি (৩৬) ও সায়েদ ইয়াকুবি (৩৭)। গত বছরের ১৬ নভেম্বর তাদের গ্রেপ্তার করা হয়। আধাসামরিক বাহিনী বাসিজের দুই সদস্য এবং এক পুলিশ সদস্য হত্যার অভিযোগে সেসময় তাদের গ্রেপ্তার করা হয়। বিচার শেষে তাদের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়, যা গতকাল কার্যকর করা হলো। গত ডিসেম্বর পর্যন্ত সরকারবিরোধী আরও চার বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর হয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সর্বশেষ তিনজনের মৃত্যুদণ্ড কার্যকরের নিন্দা জানিয়ে বলেছে, এ তিনজনের বিচারপ্রক্রিয়া ছিল সম্পূর্ণ অবৈধ এবং তাদের নির্যাতন করা হয়েছে। এ প্রসঙ্গে অনলাইনে ছড়িয়ে পড়া কাজেমির একটি অডিও বার্তা সামনে নিয়ে আসছে অ্যামনেস্টি। সেই অডিও বার্তায় কাজেমিকে বলতে শোনা যায়, ‘আল্লাহর নামে বলছি আমি নির্দোষ। আমার কাছে কোনো অস্ত্র ছিল না। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাকে নির্যাতন করে বলতে বাধ্য করেছে যে আমার কাছে অস্ত্র ছিল।’
উল্লেখ্য, সরকারবিরোধী বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে আরও বেশ কয়েকজনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে, যা যে কোনো মুহূর্তে কার্যকর হতে পারে।
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ
জনপ্রিয়
সোমবার রাজধানীতে যেসব মার্কেট বন্ধ
১
তারেক রহমানের জন্য প্রতীক্ষা বাড়ল ‘জিয়াবাড়ির’
২
০২ ফেব্রুয়ারি : আজকের নামাজের সময়সূচি
৩
চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে : সাইফুল হক
৪
নির্বাচিত হলে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আমিনুল হক
৫
তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত
৬
বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, যা বলছে আইসিসি
৭
রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার
৮
‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’
৯
নানা কর্মসূচিতে সুরভীর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
১০
‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’
১১
বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক
১২
ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম
১৩
মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জ্যেষ্ঠ সহকারী সচিব বরখাস্ত
১৪
ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু
১৫
ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে
১৬
বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা
১৭
ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর
১৮
চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’
১৯
পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার