কালবেলা মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক নিউমার্কেট সিটি কমপ্লেক্স, ৪৪/১, রহিম স্কয়ার, নিউমার্কেট, ঢাকা থেকে প্রকাশিত এবং ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, শরীয়তপুর প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত।
দেড় মাস ধরে লাল বলের বাইরে পেসার খালেদ আহমেদ। আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের পর থেকে ছিলেন প্রিমিয়ার লিগে ব্যস্ত। এতে টেস্ট ক্রিকেট নিয়ে তেমন প্রস্তুতি নেওয়া হয়নি ডানহাতি এ পেসারের। এবার ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচের একাদশে সুযোগ মিললে সর্বোচ্চ প্রস্তুতি নিতে চান খালেদ।
উইন্ডিজের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচের একাদশে ছিলেন না খালেদ। তবে সতীর্থ রেজাউর রহমান রাজার চোটে দ্বিতীয় ম্যাচের স্কোয়াডে ডাক পেয়েছেন তিনি। সুযোগ পেলে এখানে ঢাকা টেস্ট প্রস্তুতি নিতে চান তিনি, ‘অবশ্যই আমি যদি খেলি আমার সেরাটা দেব। সামনে আফগানিস্তান সিরিজ আছে, ওটার প্রস্তুতির জন্য এটা আমার জন্য খুব ভালো একটা সুযোগ। কারণ লম্বা সময় ক্রিকেট নেই (লাল বল)। ১৪ তারিখ ম্যাচ (আফগানিস্তানের বিপক্ষে)। সুতরাং আমার যেহেতু এখানে সুযোগ এসেছে, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব এবং ওই ম্যাচের প্রস্তুতি নেব।’ প্রিমিয়ার লিগের পর কয়েকদিনের বিশ্রামে ছিলেন খালেদ। এরপর ‘এ’ দলের সঙ্গে সিলেটে অনুশীলনে যোগ দেন তিনি। সেখানে কোচ চম্পকা রামানায়েকের সঙ্গে সুইং নিয়ে কাজ করেছেন বাংলাদেশের হয়ে ১২ টেস্ট খেলা এ পেসার, ‘আমি প্রিমিয়ার লিগেও ভালো শেপে ছিলাম। এখানে আসার পর চার-পাঁচ দিন বিশ্রাম নিছি, আলহামদুলিল্লাহ ভালো শেপে আছি। সুইং নিয়ে কাজ করছি, একদিনে তো হবে না, ধীরে ধীরে উন্নতি হবে।’
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ
জনপ্রিয়
বিমানের এমডি সাফিকুরসহ ৪ জন কারাগারে
১
মিজানুর রহমান সোহেলের ‘কনটেন্ট ক্রিয়েটর’ বই বাজারে
২
বাংলাদেশের বিশ্বকাপ না খেলার প্রশ্নে যা বললেন অস্ট্রেলিয়ার অধিনায়ক
৩
খেলাফত মজলিসের নির্বাচনী ইশতেহার ঘোষণা মঙ্গলবার
৪
৪০ ফুট পানির নিচে মিলল নিখোঁজ শিক্ষার্থী নাঈমের মরদেহ
৫
আমির হোসেন আমুর অ্যাকাউন্টে মিলল যত টাকা
৬
রাজধানীতে নব্য জেএমবির সহযোগী সদস্য গ্রেপ্তার
৭
শুধু একটি শ্রেণিকে নিয়ে কখনোই দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান
৮
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তার ফ্ল্যাট ও জমি জব্দ
৯
একটি জবাবদিহিমূলক রাজনৈতিক সরকার গঠন হতে যাচ্ছে : অধ্যাপক আলী রীয়াজ
১০
শাকিবের সমতুল্য হওয়া সহজ নয় : সিয়াম
১১
জাপান টাইমসের প্রতিবেদন / ট্রাম্প গ্রিনল্যান্ড দখল করলে জলবায়ু গবেষণার কী হবে?