কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৩, ১২:১৫ পিএম
প্রিন্ট সংস্করণ

নদী খননে স্বচ্ছতা দাবি ১৩ বিশিষ্টজনের

নদী খননে স্বচ্ছতা দাবি ১৩ বিশিষ্টজনের
অভ্যন্তরীণ নৌপথে বছরজুড়ে নৌ-চলাচল স্বাভাবিক রাখতে নিয়মিত পলি অপসারণে অনিয়ম ও দুর্নীতি বন্ধের দাবি জানিয়েছেন ১৩ বিশিষ্ট নাগরিক। বিলুপ্ত নদী ও নৌপথ উদ্ধারে চলমান নদী খনন প্রকল্পের কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত এবং রাষ্ট্রীয় তহবিলের শতকোটি টাকা অপচয় বন্ধের দাবিও জানিয়েছেন তারা। গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের কাছে তারা এ দাবি জানান। বিবৃতিতে বলা হয়, নৌপথের নিয়মিত পলি অপসারণের জন্য সরকার প্রতিবছর বিআইডব্লিউটিএকে পর্যাপ্ত বরাদ্দ দিচ্ছে। অথচ নাব্য সংকটের কারণে ঢাকা-বরিশালসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন নৌপথে যাত্রী ও পণ্যবাহী জাহাজ চলাচল মারাত্মক ব্যাহত হচ্ছে। এ ছাড়া বিলুপ্ত নদী ও নৌপথ পুনরুদ্ধারে বড় নদীগুলো খননের জন্য একাধিক মেগা প্রকল্প হাতে নেওয়া হলেও অধিকাংশ ক্ষেত্রে প্রত্যাশিত সাফল্য আসেনি। বিবৃতিদাতারা হলেন প্রকৌশলী ম. ইনামুল হক, এস এম নাজের হোসাইন, নুরুর রহমান সেলিম, জাকির হোসেন, অমিতরঞ্জন দে, মোহাম্মদ শহীদ মিয়া, আমিনুর রসুল বাবুল, মো. আবদুল হামিদ, রফিকুল আলম, ইফমা হুসেইন, বাপ্পিদেব বর্মণ, নাজিম উদ্দিন ও রফিকুল ইসলাম সুজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালিতে মহড়া নিয়ে নতুন তথ্য দিল ইরান

সকাল থেকে ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 

ঢাকার শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

সীমান্তে বিজিবির ওপর হামলা

নির্বাচনে আইনশৃঙ্খলা বিঘ্ন হলে যেসব নম্বরে অভিযোগ

সোমবার রাজধানীতে যেসব মার্কেট বন্ধ

তারেক রহমানের জন্য প্রতীক্ষা বাড়ল ‘জিয়াবাড়ির’

০২ ফেব্রুয়ারি : আজকের নামাজের সময়সূচি

চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে : সাইফুল হক

নির্বাচিত হলে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আমিনুল হক

১০

তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত

১১

বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, যা বলছে আইসিসি

১২

রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

১৩

‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’

১৪

নানা কর্মসূচিতে সুরভীর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৫

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

১৬

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

১৭

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

১৮

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জ্যেষ্ঠ সহকারী সচিব বরখাস্ত

১৯

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

২০
X