কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৩, ১০:০০ এএম
প্রিন্ট সংস্করণ

জবি ছাত্রলীগ সভাপতিসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

জবি ছাত্রলীগ সভাপতিসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
ধার নিয়ে ফেরত না দেওয়া, টাকা চাওয়ায় হত্যার হুমকিসহ নানা অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজিসহ ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বুধবার ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে ছাত্রলীগ নেতা মশিউর রহমান বাদী হয়ে এ মামলা করেন। বাদী কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ছিলেন। বাদীপক্ষের আইনজীবী জহির কামাল বিষয়টি কালবেলাকে জানিয়েছেন। আইনজীবী জহির জানান, আদালতে ৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে ওয়ারী থানার ওসিকে অভিযোগের বিষয়ে তদন্ত করে ১৬ এপ্রিল প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। এ মামলার অন্য আসামিরা হলেন ফরহাদ বেপারি, আরশাদ আকাশ, রাসেল চাকলাদার ও টুটুল বিশ্বাস। মামলার অভিযোগে বলা হয়, ২০২২ সালের ২৫ আগস্ট ফরহাদ বেপারি ভুক্তভোগী মশিউর রহমানের কাছ থেকে ব্যবসার কথা বলে ৪ লাখ টাকা ধার নেন এবং ব্যবসায় লাভ হলে লভ্যাংশ দেবে বলে জানান। কিছুদিন পর আসামির কাছে টাকা চাইলে তিনি জানান, ব্যবসায় লস হয়েছে এবং শিগগির টাকা ফেরত দেবেন। এর পর গত ৫ অক্টোবর পাওনা টাকা চাইলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। আসামি ইব্রাহিম ফরাজি তাদের সমস্যার সমাধান করে দেবেন বলে জানান এবং তাকে দেখা করতে বলেন। গত ১৮ নভেম্বর ফরাজির কথামতো তার ঠিকানায় গেলে আসামিরা তাকে রুমের ভেতর নিয়ে মারধর করেন। এতে আরও বলা হয়, এর মধ্যে আসামি আরশাদ আকাশ পুলিশ পরিচয় দিয়ে ভুক্তভোগীকে পিস্তল ঠেকিয়ে একটি আইফোন এবং ১১ হাজার টাকা ছিনিয়ে নেন। পরে তার হাতে পিস্তল দিয়ে ছবি তুলে তার বিরুদ্ধে মামলা দেবেন বলে হুমকি দেন। পরে তার মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে আরও দুই লাখ টাকা দাবি করেন। এসব বিষয়ে কাউকে কিছু জানালে মিথ্যা মামলা দিয়ে তাকে ক্রসফায়ারে মেরে ফেলার হুমকি দেন। এরপর ২৬ নভেম্বর মোবাইল ফোন ও মোটরসাইকেল আনতে গেলে ৫ লাখ সাড়ে ১২ হাজার টাকা রেখে তা ফেরত দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ, গ্রেপ্তার ২

বিএনপির বিরুদ্ধে আবোল তাবোল বক্তব্য দেওয়া হচ্ছে : তারেক রহমানের উপদেষ্টা

বিএনপির নির্বাচনী ক্যাম্পে আগুন দিল দুর্বৃত্তরা

এপস্টেইনের নথিতে সাংবাদিক জামাল খাসোগি হত্যার চাঞ্চল্যকর তথ্য ফাঁস 

রাজকে নিয়ে যা বললেন পরী

অসংক্রামক রোগ বাড়ছে, সচেতনতার তাগিদ স্বাস্থ্য বিশেষজ্ঞদের

গ্যাস সরবরাহ বিঘ্নিতের কারণ জানাল তিতাস

একটি দল হ্যাঁ ভোটের বিজয়ের কথা বলে না : জামায়াত আমির

নগদের ইতিহাসে একমাসে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড

ভারতের তেল কেনা নিয়ে নতুন তথ্য দিলেন ট্রাম্প

১০

প্রথম ১০ রোজার বিশেষ দোয়া

১১

এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি না, বুঝবেন যেভাবে

১২

জুলাই সনদ বাস্তবায়নে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ: আলী রীয়াজ

১৩

কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি : জামায়াত আমির

১৪

তপশিলের পর থেকে আটকদের তথ্য জানাল আইএসপিআর

১৫

যারা স্বাধীনতায় বিশ্বাস করে না তারাই বিভাজন চায় : সালাহউদ্দিন

১৬

পাকিস্তানও বাংলাদেশের পথে!

১৭

রোজা রেখে স্বামী-স্ত্রী কতটুকু ঘনিষ্ঠ হতে পারবে?

১৮

দেশে ভূমিকম্প অনুভূত

১৯

বক্স অফিসে রানির দাপট

২০
X