হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৬ মার্চ ২০২৩, ০৯:০১ এএম
প্রিন্ট সংস্করণ

রমজান ঘিরে বেড়েছে নিত্যপণ্য আমদানি

রমজান ঘিরে বেড়েছে নিত্যপণ্য আমদানি
রমজান মাস সামনে রেখে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে বেড়েছে ছোলা, ডাল, মসলাসহ বিভিন্ন নিত্যপণ্য আমদানি। ফলে পাইকারিতে কমতে শুরু করেছে পণ্যগুলোর দাম। হিলি বাজারে প্রতি কেজি থাইল্যান্ড ও অস্ট্রেরিয়ার ছোলা বিক্রি হচ্ছে যথাক্রমে ৯০ ও ৮৫ টাকায়। আর ভারতীয় ছোলার দাম কমে দাঁড়িয়েছে ৭৮ টাকা। জানা গেছে, ফেব্রুয়ারিতে ছোলা, খেসারি, মসুর, রসুনসহ ২০ হাজার টন ভোগ্যপণ্য আমদানি হয়েছে। এর মধ্যে ছোলা আমদানি ৭ হাজার ৩০০ টন। আমদানিকারক শাহিনুর রেজা শাহীন বলেন, রমজানে ছোলা, মসুরসহ অন্যান্য ডাল, পেঁয়াজ, রসুনসহ মসলা পণ্যের চাহিদা বেশি থাকে। এগুলোর জন্য অনেক এলসি খোলা হয়েছে। একই সঙ্গে রপ্তানিকারকদের সঙ্গে চুক্তি করেছি। আরেক আমদানিকারক হারুনুর রশিদ বলেন, বেশি পরিমাণ আমদানি করে রোজাকেন্দ্রিক পণ্যগুলোর বড় ধরনের দাম বাড়ানোর সুযোগ রাখা হচ্ছে না। আমদানিকারকরা বলছেন, ডলার সংকটের কারণে এখন আর অস্ট্রেলিয়া, কানাডা বা ইউক্রেন থেকে পণ্য আমদানিতে এলসি খোলা যাচ্ছে না। এ কারণে আমদানিকারকরা ছোট ছোট এলসি করে ভারত থেকে রমজানে প্রয়োজনীয় পণ্যগুলো আমদানি করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংঘাতের চেয়ে আলোচনায় বসতেই বেশি আগ্রহী ইরান : ট্রাম্প

আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল

জেনে নিন আজ ভরিতে সোনার দাম কত

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

অন্যের জামিনের ঠিকানা ব্যবহার করে পালালেন হত্যা মামলার আসামি

ভলিবলের কামাল আর নেই

জামায়াত আমিরের ‘এক্স’ অ্যাকাউন্ট হ্যাক, থানায় জিডি

ঢাকায় কুয়াশা পড়া নিয়ে আবহাওয়ার পূর্বাভাস

এক মঞ্চে ১১ প্রার্থীর ইশতেহার ঘোষণা

হাসনাত আবদুল্লাহর পাশে বন্ধুরা, নির্বাচনী তহবিলে দিলেন ১৪ লাখ টাকা

১০

মেষের অশান্তির দিনে প্রেমিকার সঙ্গে সুন্দর সময় কাটাবে বৃশ্চিক

১১

জমি নিয়ে বিরোধ, একই পরিবারের ১৩ জনের ওপর হামলা

১২

‘ধানের শীষের বিজয় হলে আমৃত্যু আপনাদের পাশে থাকতে চাই’

১৩

বিশ্বকাপে ভারত কেন ফেভারিট? নিউজিল্যান্ডকে উড়িয়ে বুঝিয়ে দিল ঈশান-সূর্যরা

১৪

প্রাইজবন্ডের ১২২তম ‘ড্র’ আজ, যা থাকছে প্রথম পুরস্কারে

১৫

‘আপসহীনতাই খালেদা জিয়াকে অনন্য উচ্চতায় নিয়েছে’

১৬

রাজধানীতে আজ কোথায় কী

১৭

বিএনপির ৩ প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ

১৮

গাজাজুড়ে ইসরায়েলের জোরালো বিমান হামলা, নিহত ৩২

১৯

২ ইউনিয়নবাসীর তুমুল সংঘর্ষ

২০
X