কালবেলা মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক নিউমার্কেট সিটি কমপ্লেক্স, ৪৪/১, রহিম স্কয়ার, নিউমার্কেট, ঢাকা থেকে প্রকাশিত এবং ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, শরীয়তপুর প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত।
ব্রিটেনের নতুন ডিউক অব এডিনবরা হয়েছেন প্রিন্স এডওয়ার্ড। বাকিংহাম প্যালেস এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে। রাজা তৃতীয় চার্লস তার প্রয়াত বাবা প্রিন্স ফিলিপের ডিউক অব এডিনবরা উপাধিতে ভূষিত করেন ভাই এডওয়ার্ডকে। প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ এবং প্রিন্স ফিলিপের ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে এডওয়ার্ডকে তার ৫৯তম জন্মদিনে এই পদবি দেওয়া হলো।
প্রিন্স ফিলিপ ১৯৪৭ সালে প্রিন্সেস এলিজাবেথকে বিয়ে করার সময় ডিউক অব এডিনবরা পদবি পান। খবর বিবিসির।
২০২১ সালে মারা যান প্রিন্স ফিলিপ। তিনি ৭০ বছর ধরে ডিউক অব এডিনবরা ছিলেন। ফিলিপের মৃত্যুর প্রায় দুই বছর পর তার ছোট ছেলে প্রিন্স এডওয়ার্ড ডিউক অব এডিনবরা হলেন। এ হিসেবে তার স্ত্রী সোফি হলেন ডাচেস অব এডিনবরা। নতুন এই উপাধি নিয়ে গত শুক্রবার দুজনই স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গে যান।
প্রিন্স এডওয়ার্ড তার ক্যারিয়ারের শুরুর দিকে থিয়েটার এবং টিভি প্রোডাকশনে কাজ করতেন। পরে তিনি রাজদায়িত্ব পালনে মনোযোগী হন। বাবা প্রিন্স ফিলিপের অনেক কাজেই তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
প্রিন্স ফিলিপ সব সময়ই চাইতেন তার ছোট ছেলে এই উপাধি পাক; কিন্তু এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার ছিল কেবল রাজা তৃতীয় চার্লসের। আসছে মে মাসে রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠান হবে। এতে ব্রিটিশ রাজসিংহাসনের ১৩তম উত্তরসূরি এডওয়ার্ড অনুষ্ঠানে ডিউক হিসেবে যোগ দেবেন।
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ
জনপ্রিয়
গণপরিবহনের বিশদ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে দুবাই
১
১৮ বছরের অন্ধকার জীবন নিয়ে রাহিতুল ইসলামের নতুন বই ‘বাদলের কারাবাস’
২
বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াত জোটের প্রার্থী
৩
নির্বাচন ঘিরে দেড় মাসে ২৭৪ সহিংস ঘটনা, ৫ হত্যাকাণ্ড : প্রেস উইং
৪
বিমানের এমডি সাফিকুরসহ ৪ জন কারাগারে
৫
মিজানুর রহমান সোহেলের ‘কনটেন্ট ক্রিয়েটর’ বই বাজারে
৬
বাংলাদেশের বিশ্বকাপ না খেলার প্রশ্নে যা বললেন অস্ট্রেলিয়ার অধিনায়ক
৭
খেলাফত মজলিসের নির্বাচনী ইশতেহার ঘোষণা মঙ্গলবার
৮
৪০ ফুট পানির নিচে মিলল নিখোঁজ শিক্ষার্থী নাঈমের মরদেহ
৯
আমির হোসেন আমুর অ্যাকাউন্টে থাকা টাকার পরিমাণ প্রকাশ
১০
রাজধানীতে নব্য জেএমবির সহযোগী সদস্য গ্রেপ্তার
১১
শুধু একটি শ্রেণিকে নিয়ে কখনোই দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান
১২
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তার ফ্ল্যাট ও জমি জব্দ
১৩
একটি জবাবদিহিমূলক রাজনৈতিক সরকার গঠন হতে যাচ্ছে : অধ্যাপক আলী রীয়াজ
১৪
শাকিবের সমতুল্য হওয়া সহজ নয় : সিয়াম
১৫
জাপান টাইমসের প্রতিবেদন / ট্রাম্প গ্রিনল্যান্ড দখল করলে জলবায়ু গবেষণার কী হবে?