কালবেলা মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক নিউমার্কেট সিটি কমপ্লেক্স, ৪৪/১, রহিম স্কয়ার, নিউমার্কেট, ঢাকা থেকে প্রকাশিত এবং ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, শরীয়তপুর প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত।
ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দুদিন দাপট দেখিয়েছে শ্রীলঙ্কা। কিন্তু তৃতীয় দিনে ড্যারিল মিচেলের শতকে উল্টো লঙ্কানদের চাপে ফেলেছে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে সফরকারীদের চেয়ে ১৬৭ রানে পিছিয়ে থাকার সময় ৬ উইকেট হারিয়ে ফেলেছিল কিউইরা। কিন্তু ক্যারিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরিতে স্বাগতিকদের চাপমুক্ত করেন মিচেল। এতে কম অবদান নেই ম্যাট হেনরির। ক্যারিয়ারে সেরা ইনিংস খেলেন এই পেসার। ১৮ রানের লিড নেওয়ার পর প্রথম ইনিংসে ৩৭৩ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। তৃতীয় দিন শেষে তাদের সংগ্রহ ৮৩ রান। অ্যাঞ্জেলো ম্যাথুস ২০ এবং নাইট ওয়াচম্যান প্রবাথ জয়াসুরিয়া ২ রানে অপরাজিত আছেন।
এর আগে প্রথম ইনিংসে ৩৫৫ রান করেছিল শ্রীলঙ্কা। ৫ উইকেটে ১৬২ রান নিয়ে ব্যাট করতে নামেন আগের দিনের অপরাজিত দুই ব্যাটার ড্যারিল মিচেল ও মাইকেল ব্রেসওয়েল। ২৬ রান যোগ করতে সাজঘরে ফেরেন ব্রেসওয়েল (২৫)। অধিনায়ক টিম সাউদিকে নিয়ে ৪৭ রানের জুটি গড়েন মিচেল। তবে মারমুখী সাউদি বেশিক্ষণ টিকতে পারেননি। ২০ বলে ৩ চার ১ ছয়ে ২৫ রান করে কাসুন রাজিথার শিকার হন কিউই অধিনায়ক। এরপর হেনরিকে সঙ্গে নিয়ে লড়াই করেন মিচেল। ১৮৭ বলে শতক পূর্ণ করেন আগের ১২ ইনিংসের ৭টিতেই অধশতক করা ডানহাতি এ ব্যাটার। ১৭ টেস্টের ক্যারিয়ারে এটি মিচেলের পঞ্চম সেঞ্চুরি। শতক উদযাপন করার পরের ওভারে কুমাবার শিকার হন তিনি (১০২)। এতে ভাঙে হেনরির সঙ্গে ৬৭ রানের জুটি। এরপর রীতিমতো ঝড় তোলেন হেনরি। রাজিথার এক ওভারে ৪টি চার ও একটি ছক্কা হাঁকান তিনি। তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ টেস্ট অর্ধশতক। অপর প্রান্তে নিল ওয়াগনারও ছিলেন আগ্রাসী। নবম উইকেট জুটিতে ৮.৩ ওভারে ৬৯ রান তোলেন দুজন। হেনরিকে আউট করে সেই ঝড় থামান আসিথা ফার্নান্দো। ১০ চার ৩ ছয়ে ৭৫ বলে ৭২ রান করেন হেনরি।
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ
জনপ্রিয়
১২ ফেব্রুয়ারিতে ধানের শীষের সরকার গঠনের ম্যান্ডেট দেবে জনগণ : ইশরাক
১
নারীদের নিয়ে মন্তব্যে জামায়াত আমিরকে কটাক্ষ মির্জা আব্বাসের
২
নির্বাচনে কোথাও কেন্দ্র দখল হলে কাউকে ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
৩
‘গেম অব থ্রোনস’ আদলে জামায়াত আমিরের ব্যানার
৪
ব্রিজ ভেঙে বাড়িতে নিলেন চেয়ারম্যান
৫
সরকার গঠনের সুযোগ পেলে নারীদের মাস্টার্স পর্যন্ত ফ্রি পড়ালেখার ব্যবস্থা করব : জামায়াত আমির
৬
কমিউনিটি ব্যাংক ও জায়তুন ফিনটেকের যৌথ উদ্যোগে বাংলা কিউআর সেবা
৭
ভোটে জয়ী হলে এলাকার মানুষের কাছে জবাবদিহি থাকার প্রতিশ্রুতি রবিনের
৮
গণপরিবহনের বিশদ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে দুবাই
৯
১৮ বছরের অন্ধকার জীবন নিয়ে রাহিতুল ইসলামের নতুন বই ‘বাদলের কারাবাস’
১০
বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াত জোটের প্রার্থী
১১
নির্বাচন ঘিরে দেড় মাসে ২৭৪ সহিংস ঘটনা, ৫ হত্যাকাণ্ড : প্রেস উইং
১২
বিমানের এমডি সাফিকুরসহ ৪ জন কারাগারে
১৩
মিজানুর রহমান সোহেলের ‘কনটেন্ট ক্রিয়েটর’ বই বাজারে
১৪
বাংলাদেশের বিশ্বকাপ না খেলার প্রশ্নে যা বললেন অস্ট্রেলিয়ার অধিনায়ক
১৫
খেলাফত মজলিসের নির্বাচনী ইশতেহার ঘোষণা মঙ্গলবার
১৬
৪০ ফুট পানির নিচে মিলল নিখোঁজ শিক্ষার্থী নাঈমের মরদেহ
১৭
আমির হোসেন আমুর অ্যাকাউন্টে থাকা টাকার পরিমাণ প্রকাশ
১৮
রাজধানীতে নব্য জেএমবির সহযোগী সদস্য গ্রেপ্তার
১৯
শুধু একটি শ্রেণিকে নিয়ে কখনোই দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান