কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ মার্চ ২০২৩, ১২:৩০ পিএম
প্রিন্ট সংস্করণ

স্বর্ণের দোকান উদ্বোধন করতে দুবাই যাচ্ছেন সাকিব

স্বর্ণের দোকান উদ্বোধন করতে দুবাই যাচ্ছেন সাকিব
ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ করেই সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা দেবেন সাকিব আল হাসান। দুবাইয়ের নিউ গোল্ড সুকে আগামী ১৫ মার্চ বুধবার উদ্বোধন হতে যাচ্ছে আরাভ জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকান। এই প্রতিষ্ঠানের কর্ণধার বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা আরাভ খান। তার নতুন এ ব্যবসার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়কও। এক ভিডিও বার্তায় সাকিবের অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা নিশ্চিত করেছেন আরাভ খান নিজেই। শুধু সাকিবই নন, বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটারদের অনুষ্ঠানে দাওয়াত করেছেন তিনি। ভিডিওতে জানানো হয়েছে, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, পাকিস্তানসহ বিভিন্ন দেশের আরও কয়েকজন ক্রিকেটার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বাংলাদেশের কোনো ব্যবসায়ীকে এর আগে এত বড় কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি। ভিডিওতে জানানো হয়েছে, ইংলিশ অলরাউন্ডার বেনি হাওয়েল, ওয়েস্ট ইন্ডিজ তারকা এভিন লুইস, শ্রীলঙ্কান পেসার উসুরু উদানা, সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রোহান মোস্তফা, আফগান অলরাউন্ডার হজরতউল্লাহ জাজাই, পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরসহ আরও অনেকে উপস্থিত থাকবেন। এ ছাড়া বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক দেবাশীষ বিশ্বাস, গায়ক নোবেল, রুবেল খন্দকার, বেলাল খান, জাহেদ পারভেজ পাভেল এই জুয়েলার্সের উদ্বোধন উপলক্ষে দুবাই যাচ্ছেন বলে জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরল বাংলাদেশ

ইউরোপের রাষ্ট্রদূতদের তলব করে কঠিন হুঁশিয়ারি দিল ইরান

স্মার্টফোন কিনতে পাওয়া যাবে ঋণ, অনুমোদন পেল পামপে

সাদিক কায়েমকে ‘বেয়াদব’ বলায় এনসিপি নেতাকে শোকজ

বদলে গেল ৪ কলেজের নাম

৭০০ মেগাহার্জ স্পেকট্রাম বরাদ্দ পেল গ্রামীণফোন

যে ৯টি আসনে থাকছে না বিএনপির প্রতীক ধানের শীষ

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী করতে ৮ বিভাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি

১২ ফেব্রুয়ারিতে ধানের শীষের সরকার গঠনের ম্যান্ডেট দেবে জনগণ : ইশরাক 

নারীদের নিয়ে মন্তব্যে জামায়াত আমিরকে কটাক্ষ মির্জা আব্বাসের

১০

নির্বাচনে কোথাও কেন্দ্র দখল হলে কাউকে ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

১১

‘গেম অব থ্রোনস’ আদলে জামায়াত আমিরের ব্যানার

১২

ব্রিজ ভেঙে বাড়িতে নিলেন চেয়ারম্যান

১৩

সরকার গঠনের সুযোগ পেলে নারীদের মাস্টার্স পর্যন্ত ফ্রি পড়ালেখার ব্যবস্থা করব : জামায়াত আমির

১৪

কমিউনিটি ব্যাংক ও জায়তুন ফিনটেকের যৌথ উদ্যোগে বাংলা কিউআর সেবা

১৫

ভোটে জয়ী হলে এলাকার মানুষের কাছে জবাবদিহি থাকার প্রতিশ্রুতি রবিনের

১৬

গণপরিবহনের বিশদ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে দুবাই 

১৭

১৮ বছরের অন্ধকার জীবন নিয়ে রাহিতুল ইসলামের নতুন বই ‘বাদলের কারাবাস’

১৮

বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াত জোটের প্রার্থী

১৯

নির্বাচন ঘিরে দেড় মাসে ২৭৪ সহিংস ঘটনা, ৫ হত্যাকাণ্ড : প্রেস উইং

২০
X