কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ মার্চ ২০২৩, ১১:৫৫ এএম
প্রিন্ট সংস্করণ

কোর্স কারিকুলাম সংশোধনে ম্যাটস শিক্ষার্থীদের ৩ দফা

কোর্স কারিকুলাম সংশোধনে ম্যাটস শিক্ষার্থীদের ৩ দফা
কোর্স কারিকুলামে ইন্টার্নশিপ পুনর্বহাল, অসংগতিপূর্ণ কারিকুলাম সংশোধন, উচ্চশিক্ষার সুযোগ প্রদান ও বিগত দিনের সিদ্ধান্ত অনুযায়ী মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠনের দাবি জানিয়েছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম প্রণয়নের প্রতিবাদ ও সংশোধনের দাবিতে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (বিডিএমএসএ) তিন দফা দাবি উত্থাপন করে। আগামী ১১ এপ্রিলের মধ্যে দাবি পূরণ না হলে ক্লাস-পরীক্ষা বর্জনসহ ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হবে বলেও হুঁশিয়ার করেন শিক্ষার্থীরা। সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. আল শাহরিয়ার রোকনের সঞ্চালনায় লিখিত বক্তব্য পাঠ করেন সভাপতি মো. রাসেল মিয়া। তিনি বলেন, আমরা লক্ষ করছি, ম্যাটস কোর্স কারিকুলাম যুগোপযোগীকরণের নামে মানহীন কারিকুলামে রূপান্তরিত করা হয়েছে। যেখানে ইন্টার্নশিপসহ চিকিৎসা শিক্ষার অতি গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাতিল করা হয়েছে। বক্তারা বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সেন্টার ফর মেডিকেল এডুকেশন ও বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদে সদ্য প্রণীত অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধনের জন্য আবেদন জানিয়েও আশানুরূপ সাড়া পাওয়া যায়নি। তাই আগামী ১১ এপ্রিলের মধ্যে শিক্ষার্থীদের দাবি পূরণ না হলে সারা দেশে ক্লাস-পরীক্ষা বর্জনসহ ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন রাজিকুল হাসান রিফাত, রাফিজুল ইসলাম, মো. মেহেদী হাসান, আমিনুল ইসলাম, রাকিব হাসান রকি প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীতে যেসব মার্কেট বন্ধ

তারেক রহমানের জন্য প্রতীক্ষা বাড়ল ‘জিয়াবাড়ির’

০২ ফেব্রুয়ারি : আজকের নামাজের সময়সূচি

চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে : সাইফুল হক

নির্বাচিত হলে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আমিনুল হক

তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত

বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, যা বলছে আইসিসি

রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’

নানা কর্মসূচিতে সুরভীর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১০

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

১১

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

১২

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

১৩

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জ্যেষ্ঠ সহকারী সচিব বরখাস্ত

১৪

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

১৫

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

১৬

বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা

১৭

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

১৮

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

১৯

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

২০
X