কালবেলা মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক নিউমার্কেট সিটি কমপ্লেক্স, ৪৪/১, রহিম স্কয়ার, নিউমার্কেট, ঢাকা থেকে প্রকাশিত এবং ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, শরীয়তপুর প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত।
থানচিতে শ্রমিকবাহী ট্রাকে কেএনএফের গুলি : আহত ২, নিখোঁজ ৪
বান্দরবানের থানচি উপজেলার লিক্রিতে নির্মাণাধীন সড়কে ২১ কিলোমিটার নামক এলাকায় শ্রমিকদের বহনকারী দুটি ট্রাককে লক্ষ্য করে পাহাড়ের সশস্ত্র সংগঠন কেএনএফ সদস্যরা অতর্কিত গুলি চালিয়েছে।
গুলিতে মো. জালাল (২৭) নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া আরও এক শ্রমিক আহত হয়েছেন। এ ছাড়া আরেকটি ট্রাকে থাকা চার শ্রমিক এখনো নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
নিখোঁজ শ্রমিকের মধ্যে সূর্য দাশ (৩০) এবং চালক রুবেল (৩০) নামে দুজনের নাম পাওয়া গেলেও অন্য দুজনের নাম এখনো জানা যায়নি।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, থানচির লিক্রিতে নতুন নির্মাণাধীন সড়কের জন্য দুটি ট্রাকে করে ইট বহন করে নিয়ে যাচ্ছিলেন শ্রমিকরা। পরে সড়কের ৪৫ কিলোমিটার এলাকায় ইট পৌঁছে দিয়ে ফেরার পথে থামলক পাড়া নামক এলাকায় ট্রাককে লক্ষ্য করে গুলি চালায় কেএনএফ সদস্যরা। ট্রাকে হামলায় ১০ থেকে ১৫ জন কেএনএফর সদস্য অংশ নেয়। এদিকে অতর্কিত গুলিতে মো. জালাল (৩০) নামে এক শ্রমিকের পেটে গুলি লাগে এবং ফোরকান নামে আরও এক শ্রমিক গুলিতে আহত হন।
আরও জানা যায়, অপর ট্রাকসহ আরও চার শ্রমিক এখনো নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক আরও জানান, ঘটনার নিখোঁজ চার শ্রমিককে উদ্ধারে অভিযান চলছে।
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ
জনপ্রিয়
চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে : সাইফুল হক
১
নির্বাচিত হলে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আমিনুল হক
২
তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত
৩
বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, যা বলছে আইসিসি
৪
রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার
৫
‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’
৬
নানা কর্মসূচিতে সুরভী’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৭
‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’
৮
বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক
৯
ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম
১০
মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জেষ্ঠ্য সহকারী সচিব বরখাস্ত
১১
ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু
১২
ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে
১৩
বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা
১৪
ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর
১৫
চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’
১৬
পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার
১৭
নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ