বগুড়া ব্যুরো
প্রকাশ : ১২ মার্চ ২০২৩, ১১:১৫ এএম
প্রিন্ট সংস্করণ

বগুড়ায় বিসিকের রাস্তা বন্ধ না করার দাবি

বগুড়ায় বিসিকের রাস্তা বন্ধ না করার দাবি
বগুড়ার বিসিকের রাস্তা বন্ধ না করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় বিসিকের সামনে গেট লাগিয়ে রেখে এলাকাবাসীর চলাচলের রাস্তা বন্ধ না করার দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বগুড়া বিসিকের সঙ্গে সংযুক্ত আটাপাড়ার রাস্তাটি বন্ধ করে রাখে বিসিক শিল্প মালিক সমিতি কর্তৃপক্ষ। এ কারণে চলাচল করতে না পেরে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে এবং আটাপাড়া গ্রামের যাতায়াতকারী জনসাধারণ একত্রিত হয়ে এই মানববন্ধনের ডাক দেন। মানববন্ধনে বক্তব্য দেন আটাপাড়া মসজিদ কমিটির পান্না মিয়া, গিয়াস উদ্দিন, সাইদুর রহমান, রিপন মিয়া, আফছানা বেগম প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এই রাস্তা ব্যবহার করে আসছেন। তাদের এলাকায় অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়িসহ সব গাড়ি ও চলাচলের একমাত্র রাস্তা এটি। তাই এমন গুরুত্বপূর্ণ রাস্তাটি বন্ধ করে না রেখে এলাকাবাসীর চলাচলে উন্মুক্ত করে দেওয়ার দাবি জানান। এলাকাবাসী আরও বলেন, ইতোপূর্বে এ বিষয়ে বগুড়া জেলা প্রসাশক, পুলিশ সুপার, পৌর মেয়র, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিভিন্ন দপ্তর বরাবর চিঠি পাঠিয়েছেন, কিন্তু এখনো কোনো ব্যবস্থা গ্রহণ না করায় এই মানববন্ধন করেন তারা। এদিকে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত গেটের সামনে মানববন্ধন করায় বিসিকের থেকে একটি মালবাহী গাড়ি বের হতে পারিনি ও বিসিকের ভেতরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এরপর পুলিশের আশ্বাসের পরিপ্রেক্ষিতে মানববন্ধনকারীরা সরে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চির প্রতিদ্বন্দ্বীদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে গেল বার্সেলোনা

বিএনপি প্রার্থীর আপিল খারিজ, হাসনাতের প্রতিক্রিয়া

বেলুচিস্তানে ৯২ জন সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীকে হত্যা

যশোরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গ্রেনেড উদ্ধার

সংঘাতের চেয়ে আলোচনায় বসতেই বেশি আগ্রহী ইরান : ট্রাম্প

আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল

জেনে নিন আজ ভরিতে সোনার দাম কত

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

অন্যের জামিনের ঠিকানা ব্যবহার করে পালালেন হত্যা মামলার আসামি

ভলিবলের কামাল আর নেই

১০

জামায়াত আমিরের ‘এক্স’ অ্যাকাউন্ট হ্যাক, থানায় জিডি

১১

ঢাকায় কুয়াশা পড়া নিয়ে আবহাওয়ার পূর্বাভাস

১২

এক মঞ্চে ১১ প্রার্থীর ইশতেহার ঘোষণা

১৩

হাসনাত আবদুল্লাহর পাশে বন্ধুরা, নির্বাচনী তহবিলে দিলেন ১৪ লাখ টাকা

১৪

মেষের অশান্তির দিনে প্রেমিকার সঙ্গে সুন্দর সময় কাটাবে বৃশ্চিক

১৫

জমি নিয়ে বিরোধ, একই পরিবারের ১৩ জনের ওপর হামলা

১৬

‘ধানের শীষের বিজয় হলে আমৃত্যু আপনাদের পাশে থাকতে চাই’

১৭

বিশ্বকাপে ভারত কেন ফেভারিট? নিউজিল্যান্ডকে উড়িয়ে বুঝিয়ে দিল ঈশান-সূর্যরা

১৮

প্রাইজবন্ডের ১২২তম ‘ড্র’ আজ, যা থাকছে প্রথম পুরস্কারে

১৯

‘আপসহীনতাই খালেদা জিয়াকে অনন্য উচ্চতায় নিয়েছে’

২০
X