ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ১২ মার্চ ২০২৩, ১০:৫৯ এএম
প্রিন্ট সংস্করণ

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে গার্মেন্ট শ্রমিকের মৃত্যু

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে গার্মেন্ট শ্রমিকের মৃত্যু
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে মানিক মিয়া (৪৬) নামে এক গার্মেন্ট শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত মানিক বগুড়া সদর উপজেলার জগদাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি শুক্রবার কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের চাঁদবা গ্রামে শ্বশুরবাড়িতে আসেন। স্থানীয় বাসিন্দা আমিরুল ইসলাম জানান, চাঁদবা গ্রামের মৃত আকবার ধনীর মেয়ে রোমেনা বেগমের সঙ্গে তিন মাস আগে বিয়ে হয় মানিক মিয়ার। এটি তার দ্বিতীয় বিয়ে। শনিবার সকাল ১০টার দিকে পার্শ্ববর্তী একতারপুর বাজারে বেড়াতে যাওয়ার কথা বলে তিনি শ্বশুরবাড়ি থেকে বের হন। এরপর সকাল ১১টার দিকে খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মারা যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত আমিরের সেই টুইটার স্ট্যাটাস নিয়ে ডাবি শিক্ষক মোনামির ইনবক্সে ‘ঝড়’

কিছুক্ষণ পরেই সংবাদ সম্মেলনে বসছে বিএনপি

গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান

সাতসকালে প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

চির প্রতিদ্বন্দ্বীদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে গেল বার্সেলোনা

বিএনপি প্রার্থীর আপিল খারিজ, হাসনাতের প্রতিক্রিয়া

বেলুচিস্তানে ৯২ জন সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীকে হত্যা

যশোরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গ্রেনেড উদ্ধার

সংঘাতের চেয়ে আলোচনায় বসতেই বেশি আগ্রহী ইরান : ট্রাম্প

১০

আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল

১১

জেনে নিন আজ ভরিতে সোনার দাম কত

১২

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

১৩

অন্যের জামিনের ঠিকানা ব্যবহার করে পালালেন হত্যা মামলার আসামি

১৪

ভলিবলের কামাল আর নেই

১৫

জামায়াত আমিরের ‘এক্স’ অ্যাকাউন্ট হ্যাক, থানায় জিডি

১৬

ঢাকায় কুয়াশা পড়া নিয়ে আবহাওয়ার পূর্বাভাস

১৭

এক মঞ্চে ১১ প্রার্থীর ইশতেহার ঘোষণা

১৮

হাসনাত আবদুল্লাহর পাশে বন্ধুরা, নির্বাচনী তহবিলে দিলেন ১৪ লাখ টাকা

১৯

মেষের অশান্তির দিনে প্রেমিকার সঙ্গে সুন্দর সময় কাটাবে বৃশ্চিক

২০
X