লিয়াকত শাহ ফরিদী, সিলেট
প্রকাশ : ২১ মে ২০২৩, ০৯:২৫ এএম
প্রিন্ট সংস্করণ

নির্বাচন না করার আনুষ্ঠানিক ঘোষণা আরিফের

নির্বাচন না করার আনুষ্ঠানিক ঘোষণা আরিফের
প্রার্থী না হওয়ার বিষয়ে অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী। গতকাল শনিবার বিকেলে সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠে এক জনসমাবেশে তিনি এ ঘোষণা দেন। একই সঙ্গে নিজের কর্মীদেরও ভোট বর্জনের আহ্বান জানান এই বিএনপি নেতা। আরিফুল হক চৌধুরী বলেন, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী হয়ে বিএনপির রাজনীতি শুরু করি। জীবন থাকতে এই দলের ক্ষতি হয়, এমন কোনো সিদ্ধান্ত নেব না। অনেকেই আমাকে উকিল আব্দুস সাত্তার বানানোর চেষ্টা করেছেন; কিন্তু আমি সেই সুযোগ কাউকে দিতে চাই না। এই সরকারের অধীনে কোনো নির্বাচন করার পরিবেশ নেই। বিশেষ করে ইভিএম নিয়ে নগরের মানুষজন জানে না। এটা ভোট কারচুপির মহা আয়োজন। অতীতে আপনারা আমার পাশে ছিলেন। আমি কারাগারে থাকা অবস্থায় আপনারা আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন। আমি সেসব কথা ভুলতে পারি না। দুবারের এই মেয়র বলেন, এই সরকারের অধীনে কোনো নির্বাচনে আমার দল বিএনপি অংশ নেবে না। আমি এই সিদ্ধান্ত মেনে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। নগরবাসীর উদ্দেশে আরিফুল হক চৌধুরী বলেন, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ভাই। আমি মেয়র না থাকলেও আপনাদের পাশে সবসময় থাকব। আমাকে আপনারা ক্ষমা করুন। এর আগে তিনি দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নিজ বাসা কুমারপাড়া থেকে পায়ে হেঁটে হযরত শাহজালাল (র.) মাজারে পৌঁছান। পরে মাজার জিয়ারত শেষে নেতাকর্মীদের নিয়ে রেজিস্ট্রারি মাঠে এসে মঞ্চে ওঠেন। এ সময় রেজিস্ট্রারি মাঠে দলীয় নেতাকর্মীদের ভিড় লক্ষ করা যায়। রেজিস্ট্রারি মাঠ কানায় কানায় পূর্ণ হয় নেতাকর্মীদের পদচারণায়। বিএনপি নির্বাচনে না গেলেও প্রায় দুই মাস ধরে আরিফ তার প্রার্থিতার বিষয়টি ঝুলিয়ে রেখেছিলেন। ফলে সিটি নির্বাচন ঘিরে তাকে নিয়ে যে জল্পনা-কল্পনা ছিল, তার অবসান তিনি নিজেই করলেন। এ ছাড়া গত কয়েক দিন ধরে মেয়র আরিফ প্রশাসনের বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপন ও দলের সিদ্ধান্তের কথা ভেবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়ে আসছিলেন। যদিও গত শুক্রবার ৩৫ নম্বর ওয়ার্ডের সৈয়দপুর জামে মসজিদে জুমার নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশে তার দেওয়া বক্তব্যে মেয়র আরিফ নতুন করে সিলেটবাসীর পাশে থাকার কথা বলেন। আরিফ বলেন, ‘আমি সবসময় সিলেটের জনগণের পাশে ছিলাম এবং আছি। যে অবস্থানেই থাকি না কেন, প্রিয় সিলেটের জনগণের পাশেই থাকব।’ এর আগে গত ১৭ এপ্রিল যুক্তরাজ্য থেকে দেশে ফিরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা বিষয়ে সংকেত রয়েছে এবং তা দু-চার দিনের মধ্যে জানাবেন বলে জানিয়েছিলেন আরিফুল হক। যুক্তরাজ্যে সফরকালে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করে ওই সংকেত পান। সংকেতটি রেড, না গ্রিন; অর্থাৎ নির্বাচন করবেন কি না, তার ব্যাখ্যা দিতে এক মাস সময় চেয়ে নেন। ফলে আজ (শনিবার) দুপুরে রেজিস্ট্রারি মাঠের নাগরিক সমাবেশে আরিফুল কী ঘোষণা দেন, তারই প্রতীক্ষা করছিলেন প্রার্থী, ভোটার ও সাধারণ মানুষ। আরিফুল হক চৌধুরী বিগত দশ বছর মেয়র থাকাকালে নানাভাবে অলোচনায় এসেছেন। বিরোধী দলের মেয়র হওয়া সত্ত্বেও তিনি সিলেট ১ আসনের সাবেক ও বর্তমান সংসদ সদস্য প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আবুল কালাম আবদুল মোমেনের আনুকূল্য পেয়েছেন। এ ছাড়া বিভিন্ন কর্মকাণ্ডে তিনি বিতর্কিতও হয়েছেন। অবশেষে সিসিক নির্বাচনে আবার প্রার্থী না হওয়ার ঘোষণার মধ্য দিয়ে তার জনপ্রতিনিধিত্বের আপতত অবসান হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ নদীর পানি বিপৎসীমার উপরে, হুমকিতে হবিগঞ্জ শহর রক্ষা বাঁধ

এমবাপ্পের বিরুদ্ধে মামলার হুমকি

ব্যাংক লুটেরাদের ‘ডিম থেরাপি’ দেওয়ার পরামর্শ এমপি রেহানার

বাউবিতে চা-চক্র / ‘মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর পরিচয় সংকট বিশ্লেষণ’

জাবেরের পর ইনকিলাব কালচারাল সেন্টার ছাড়ার ঘোষণা জুমার

মাছের ড্রামে মিলল অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি

বঙ্গোপসাগরে তিন ট্রলারডুবি, ১৩ জেলে নিখোঁজ

রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

নগরে বাগান করে বেড়ানো রকিবুল পাচ্ছেন জাতীয় পরিবেশ পদক

মিরপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি, আসামি রিমান্ডে

১০

বান্দরবানে পাহাড় ধসে ৫ বসতঘর ক্ষতিগ্রস্ত

১১

তুমুল বিতর্কের মধ্যে অবশেষে মুখ খুলল ফিফা

১২

চবির শাটল ট্রেন চলাচল বন্ধ

১৩

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ১০ ও ১১ জুলাইয়ের ৫ পরীক্ষা স্থগিত

১৪

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

১৫

শপথ গ্রহণের মধ্য দিয়ে দায়িত্ব নিলেন শিবা-জয় কমিটি

১৬

তদন্তের মুখে থাকা বেবিচক প্রকৌশলী শরিফুলকে বদলি

১৭

ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়ার ঘোষণা জাবেরের

১৮

‘হেয়ারকাট’ নয়, সুদসহ পুরো আমানতই ফেরত পাবেন গ্রাহকরা: অর্থমন্ত্রী

১৯

ট্রাম্পের এক ঘোষণায় বাড়ল তেলের দাম

২০
X