কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৩, ০৯:৩৭ এএম
প্রিন্ট সংস্করণ

জাপানের সঙ্গে এখন কৌশলগত অংশীদারত্বে যাওয়ার সময়

জাপানের সঙ্গে এখন কৌশলগত অংশীদারত্বে যাওয়ার সময়
অন্যতম উন্নয়ন সহযোগী তথা দাতা দেশ জাপানের সঙ্গে বাংলাদেশ একটি কৌশলগত অংশীদারিত্বে যাওয়ার আগ্রহ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে জাপান গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বর্তমানে যে অর্থনৈতিক অগ্রগতি, তাতে জাপানের সঙ্গে আমাদের ব্যাপক অংশীদারিত্ব থেকে একটি কৌশলগত অংশীদারিত্বের দিকে এগিয়ে যাওয়ার সময় এসেছে। গতকাল সোমবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের মাত্রা তুলে ধরতে গিয়ে এমন মন্তব্য করেন অর্থমন্ত্রী। এর আগে সৌজন্য সাক্ষাতের জন্য অর্থমন্ত্রীর নিজ দপ্তরে আসেন রাষ্ট্রদূত। এ সময় দ্বিপক্ষীয় আলোচনায় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার ইস্যুগুলোতে গুরুত্বারোপ করেন তারা। জাপানি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ক। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। তিনি প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাপান সফরে ‍গৃহীত বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নের বিষয়টিও উল্লেখ করেন। জাপান বাংলাদেশে আরও অধিক পরিমাণে বিনিয়োগে আগ্রহের কথাও ব্যক্ত করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ান ওপেন জিতে আলকারাজের নতুন ইতিহাস

জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী

রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা

ঢাবি ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর মরদেহ উদ্ধার

তারেক রহমানই এ দেশের প্রধানমন্ত্রী হবেন : টুকু

ময়মনসিংহে হচ্ছে ৩৫ হাজার কোটি টাকার অলিম্পিক কমপ্লেক্স

ফেব্রুয়ারিতে এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে সোমবার

মুক্তিযোদ্ধা ভাতার টাকা বিতরণ নিয়ে শঙ্কা

অবশেষে বিয়ের পিঁড়িতে বিজয়- রাশমিকা

যেসব জেলায় ব্যালট পেপার পাঠানো হচ্ছে

১০

নুর ও মামুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ

১১

সংঘাত এড়াতে ভিন্ন পথে হাঁটছে যুক্তরাষ্ট্র-ইরান

১২

ঢাকা-৬ উন্নয়নের ভিত্তি গড়তে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ইশরাকের

১৩

ইরানে হামলা করলে কী পরিণতি হবে যুক্তরাষ্ট্রের, জানালেন খামেনি

১৪

আপনার আমার সবার অধিকার সমান, হিন্দু ধর্মাবলম্বীদের হাবিব

১৫

প্রিপারেশন বেশ ভালো : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৬

বাসে বমি হয়? কীভাবে এটি কাটাতে পারবেন জানুন

১৭

নির্বাচনের পরই বোঝা যাবে জোটের পরিণতি কী হবে : নাহিদ

১৮

বিশ্বকাপ নিশ্চিত করল স্কটল্যান্ড

১৯

টানা ৪ দিন ব্যাংক কার্যক্রম বন্ধ থাকবে, কবে থেকে শুরু?

২০
X