কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মে ২০২৩, ০৮:২১ এএম
প্রিন্ট সংস্করণ

আদালত চত্বরকে সংরক্ষিত এলাকা ঘোষণার আবেদন

আদালত চত্বরকে সংরক্ষিত এলাকা ঘোষণার আবেদন
জীববৈচিত্র্য রক্ষায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণসহ দেশের সব আদালত চত্বর সংরক্ষিত এলাকা ঘোষণা করতে প্রধান বিচারপতিসহ সরকারের বিভিন্ন দপ্তরে আবেদন জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম মণ্ডল গতকাল সোমবার রেজিস্ট্রি ডাকযোগে আবেদনটি পাঠান। প্রধান বিচারপতি ছাড়াও আইন সচিব, পরিবেশ সচিব, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) দপ্তরেও এই আবেদন পাঠানো হয়। এস এম মণ্ডল সাংবাদিকদের বলেন, সুপ্রিম কোর্টসহ দেশের প্রায় সব আদালতই পুরোনো ভবনে স্থাপিত। লোকচক্ষুর অন্তরালে এসব পুরোনো ভবনগুলোতে চড়ুই পাখিসহ বিভিন্ন পাখ-পাখালি, প্রাণীর বাস। তা ছাড়া প্রায় সব আদালত চত্বরে বট-অশ্বত্থ গাছ ছাড়াও বিভিন্ন ফলদ গাছ-গাছালি রয়েছে। সে বিবেচনায় দেশের সব আদালত চত্বরকে সংরক্ষিত বা বিশেষ এলাকা ঘোষণা করা জরুরি। আবেদনে বলা হয়েছে, আদালত চত্বরে বেড়ে ওঠা জীববৈচিত্র্য যাতে অযাচিত হুমকির মুখে না পড়ে, সে জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া জরুরি। ফলে জীববৈচিত্র্য রক্ষণাবেক্ষণে আদালত চত্বরকে ‘সংরক্ষিত’ বা ‘বিশেষ’ এলাকা ঘোষণা করা জরুরি হয়ে পড়েছে। আবেদনে আরও বলা হয়, ‘জাতীয় পরিবেশ নীতি-২০১৮’-এর উদ্দেশ্য পূরণকল্পে প্রজাতিগত ও প্রতিবেশবৈচিত্র্য সংরক্ষণে কার্যকর পদক্ষপ গ্রহণ করা উচিত। ‘বাংলাদেশ জীববৈচিত্র্য আইন-২০১৭’-এর ধারা-৩২ অনুযায়ী দেশের সব আদালত চত্বরকে ‘জীববৈচিত্র্য সমৃদ্ধ ঐতিহ্য’ হিসেবে ঘোষণা করার দাবি রাখে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋণখেলাপিদের জীবনকে জাহান্নাম বানিয়ে দিতে এসেছি : হাসনাত আবদুল্লাহ

এপেস্টাইন কেলেঙ্কারি, দল ছাড়লেন সাবেক ব্রিটিশ মন্ত্রী

অভিনেতা সেন্টুর বাসায় ভাঙচুর

এনসিপির কার্যালয়ে হামলা, আহত ১

এক্স অ্যাকাউন্ট কারা হ্যাক করেছে, জানালেন জামায়াত আমির

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

পূর্বাচল প্লট দুর্নীতি : / শেখ হাসিনা-টিউলিপসহ ১৮ জনের রায় আজ

মেহেরপুর / ভোটাধিকার প্রয়োগের সুবিধা নিচ্ছেন না কারাবন্দি আ.লীগের নেতারা

তুরস্কে পৃথক দুর্ঘটনায় নিহত ১৬

আসছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামতে পারে ৮ ডিগ্রিতে

১০

সংকট ও সৃজনশীলতা : গাজার তরুণদের বেঁচে থাকার লড়াই

১১

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

১২

অনার্স ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

১৩

সেনাবাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

১৪

ভারত ম্যাচ বয়কটে কী শাস্তি পেতে পারে পাকিস্তান 

১৫

নাগরিকত্ব আইনে পরিবর্তন আনছে ইতালি

১৬

ফেব্রুয়ারিতে এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ

১৭

৫৪ বছর পর সংসদ নির্বাচনে ২ নারী প্রার্থী

১৮

ব্যাংক এশিয়ায় চাকরি, আবেদনে নেই বয়সসীমা

১৯

আজ খুলনা-যশোরে যাচ্ছেন তারেক রহমান

২০
X