সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৩, ১২:২৮ পিএম
প্রিন্ট সংস্করণ

নতুন দলের নিবন্ধন শতভাগ শর্ত পূরণে : ইসি আলমগীর

নতুন দলের নিবন্ধন শতভাগ শর্ত পূরণে : ইসি আলমগীর
শতভাগ শর্ত পূরণ হলেই নতুন রাজনৈতিক দল নিবন্ধন পাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। আগামী জুনের মধ্যেই বিষয়টি চূড়ান্ত করা হবে জানিয়ে তিনি বলেন, শতভাগ শর্ত পূরণ না করলে নতুন কোনো দল নিবন্ধন পাবে না। এক্ষেত্রে আবেদনকারী দলকে একশতে একশ পেতে হবে। নিরানব্বই পেলেও হবে না। গতকাল রোববার নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যারিস্টার নাজমুল হুদার তৃণমূল বিএনপিকে তো নিবন্ধন দিয়েছি। আমাদের তো আর কিছু করার নেই। উনি মারা গেছেন। উনার দলের যারা আছেন, তারা সিদ্ধান্ত নেবেন পরবর্তী চেয়ারম্যান কে হবেন বা কী হবে। সেটা তাদের দলীয় সিদ্ধান্ত। নতুনদের অনেকেই সরকারি দলের পছন্দের বাইরে আছে। এক্ষেত্রে প্রভাবমুক্ত থেকে নিবন্ধন দেবেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আইন ও বিধি অনুযায়ী যারা পাওয়ার যোগ্য, তারা নিবন্ধন পাবে। যারা পাওয়ার যোগ্য নয় তারা পাবে না। আইনের বাইরে কোনো কিছু বিবেচ্য বিষয় নেই। যাদের কাগজপত্র ঠিক আছে, তাদেরটাই কেবল মাঠ পর্যায়ে যাচাই হবে। বাকিগুলো হবে না। মো. আলমগীর বলেন, কোনো রাজনৈতিক সুপারিশ আসেনি। কোথাও থেকে কোনো সুপারিশ আসবেও না। কমিশন আইন দ্বারা পরিচালিত হয়। কারও ভাবনা দ্বারা পরিচালিত হয় না। আইন ও বিধিতে যা কিছু দেওয়া আছে, সে শর্ত যারা শতভাগ পূরণ করতে পারবে তারা নিবন্ধন পাবে। যারা মাত্র একটি পূরণ করতে পারবে না, তারা পাবে না। আমরা আইন ও বিধি অনুযায়ী দেখব। অন্য কিছু দেখার সুযোগ নেই। বর্তমানে ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৪০টি। নতুন প্রায় ৯৮ টি দল নিবন্ধন পেতে আবেদন করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত

বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, যা বলছে আইসিসি

রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’

নানা কর্মসূচিতে সুরভী’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জেষ্ঠ্য সহকারী সচিব বরখাস্ত

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

১০

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

১১

বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা

১২

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

১৩

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

১৪

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৫

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

১৬

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

১৭

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

১৮

কমলো স্বর্ণের দাম, ভরি কত

১৯

গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে খালেদা জিয়া হিমালয়ের মতো দাঁড়িয়েছিলেন : রিজভী

২০
X