কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৩, ১১:৫৪ এএম
প্রিন্ট সংস্করণ

প্রকাশিত সংবাদের বিষয়ে ঢাবি পরীক্ষা নিয়ন্ত্রকের বক্তব্য

প্রকাশিত সংবাদের বিষয়ে ঢাবি পরীক্ষা নিয়ন্ত্রকের বক্তব্য
গত ৭ মার্চ দৈনিক কালবেলায় ‘বাহালুল এখন মানবিক অসাম্প্রদায়িক’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে বক্তব্য দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী। কালবেলায় পাঠানো লিখিত বক্তব্যে বলা হয়, ‘দৈনিক কালবেলার প্রকাশিত প্রতিবেদনের কারণে মো. বাহালুল হক চৌধুরী ছাড়াও পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস তথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।’ প্রতিবেদনটিকে অসত্য দাবি করে তিনি বলেন, ‘অনতিবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের অফিসের বস্তুনিষ্ঠ এবং সত্য তথ্য সংবলিত প্রতিবেদন প্রকাশের দাবি করছি।’ তিনি আরও বলেন, ‘প্রতিবেদনে ৫৩ জনকে অবৈধভাবে নিয়োগদানের কথা বলা হয়েছে, কিন্তু সংখ্যা ও নিয়োগের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। প্রকৃত সত্য এই যে, ঢাকা মহানগরের সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কলেজগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হয়। অধিভুক্তি-পরবর্তী দুই লক্ষাধিক শিক্ষার্থীর পরীক্ষাসহ মহা-কর্মযজ্ঞ পরিচালনা করা প্রায় দুঃসাধ্য ছিল। এ অবস্থায় পরীক্ষা সংশ্লিষ্ট সব কাজ আউটসোর্সিংয়ের মাধ্যমে করার জন্য তৎকালীন উপাচার্যের আদেশে গঠিত কমিটির সুপারিশক্রমে পরীক্ষা নিয়ন্ত্রককে দায়িত্ব দেওয়া হয়। এভাবেই অন্য যেসব ঘটনা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে তা অসত্য এবং অতিরঞ্জিত।’ এতে আরও বলা হয়, ‘প্রতিবেদনটি পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর জন্য শুধু মানহানিকরই নয় বরং শতবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিও ক্ষুণ্ন করেছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনে কোথাও কেন্দ্র দখল হলে কাউকে ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

‘গেম অব থ্রোনস’ আদলে জামায়াত আমিরের ব্যানার

ব্রিজ ভেঙে বাড়িতে নিলেন চেয়ারম্যান

সরকার গঠনের সুযোগ পেলে নারীদের মাস্টার্স পর্যন্ত ফ্রি পড়ালেখার ব্যবস্থা করব : জামায়াত আমির

কমিউনিটি ব্যাংক ও জায়তুন ফিনটেকের যৌথ উদ্যোগে বাংলা কিউআর সেবা

ভোটে জয়ী হলে এলাকার মানুষের কাছে জবাবদিহি থাকার প্রতিশ্রুতি রবিনের

গণপরিবহনের বিশদ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে দুবাই 

১৮ বছরের অন্ধকার জীবন নিয়ে রাহিতুল ইসলামের নতুন বই ‘বাদলের কারাবাস’

বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াত জোটের প্রার্থী

নির্বাচন ঘিরে দেড় মাসে ২৭৪ সহিংস ঘটনা, ৫ হত্যাকাণ্ড : প্রেস উইং

১০

বিমানের এমডি সাফিকুরসহ ৪ জন কারাগারে 

১১

মিজানুর রহমান সোহেলের ‘কনটেন্ট ক্রিয়েটর’ বই বাজারে

১২

বাংলাদেশের বিশ্বকাপ না খেলার প্রশ্নে যা বললেন অস্ট্রেলিয়ার অধিনায়ক

১৩

খেলাফত মজলিসের নির্বাচনী ইশতেহার ঘোষণা মঙ্গলবার

১৪

৪০ ফুট পানির নিচে মিলল নিখোঁজ শিক্ষার্থী নাঈমের মরদেহ

১৫

আমির হোসেন আমুর অ্যাকাউন্টে থাকা টাকার পরিমাণ প্রকাশ

১৬

রাজধানীতে নব্য জেএমবির সহযোগী সদস্য গ্রেপ্তার

১৭

শুধু একটি শ্রেণিকে নিয়ে কখনোই দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

১৮

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তার ফ্ল্যাট ও জমি জব্দ

১৯

একটি জবাবদিহিমূলক রাজনৈতিক সরকার গঠন হতে যাচ্ছে : অধ্যাপক আলী রীয়াজ

২০
X