কালবেলা মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক নিউমার্কেট সিটি কমপ্লেক্স, ৪৪/১, রহিম স্কয়ার, নিউমার্কেট, ঢাকা থেকে প্রকাশিত এবং ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, শরীয়তপুর প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত।
অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সিমটেক্স ইন্ডাস্টিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন পর্ষদ গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম। তিনি জানান, সিমটেক্সের পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। একই সঙ্গে সেই পর্ষদকে পুনর্গঠনও করা হয়েছে।
সূত্রমতে, পর্ষদ ভেঙে দেওয়ার পর বর্তমান তিন স্বতন্ত্র পরিচালকের পরিবর্তে নতুন করে চেয়ারম্যানসহ ৫ স্বতন্ত্র পরিচালক নিয়োগের উদ্যোগ নিয়েছে বিএসইসি। এর মধ্যে সাবেক পর্ষদের দুজন পরিচালক থাকবেন। বিএসইসির সিদ্ধান্ত অনুযায়ী সিমটেক্সের আগের পর্ষদে থাকা তিন পরিচালকের মধ্যে স্বতন্ত্র কোটায় নিযুক্ত পরিচালক আকরাম হোসেন ও শাহ মোহাম্মদ আসাদুল্লাহ এবং মনোনীত পরিচালক কোটায় নিযুক্ত শরীফ শহিদুল ইসলামকে পর্ষদ থেকে বাদ দেওয়া হয়েছে। তবে আগের পর্ষদের স্বতন্ত্র পরিচালক হাফিজুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ রহমান সাকিব নতুন বোর্ডে থাকছেন। নতুন পাঁচ স্বতন্ত্র পরিচালকরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সুবোধ দেবনাথ, দ্য জুরিস্ট ঢাকা বাংলাদেশের পার্টনার কাওসার আহমেদ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আব্দুল কাইয়ুম, ব্যবসায়ী আবিদ আল হাসান ও শেখ মামুন খালেদ। এই পাঁচ স্বতন্ত্র পরিচালকের মধ্যে শেখ মামুন খালেদকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জানা গেছে, ২০১৫ সালে তালিকাভুক্ত কোম্পানির বর্তমান শেয়ারসংখ্যা ৭ কোটি ৯৫ লাখ ৯৫ হাজার ৩৮১টি। কোম্পানিটি ৩০ জুন ২০২২ সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের ৮ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। ২০২১ সালে দিয়েছিল ৪ শতাংশ নগদ লভ্যাংশ।
কোম্পানির তথ্য মতে, ২০২২ সালে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৯৭ পয়সা। শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) ছিল ২২ টাকা ৩৯ পয়সা।
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ
জনপ্রিয়
সোমবার রাজধানীতে যেসব মার্কেট বন্ধ
১
তারেক রহমানের জন্য প্রতীক্ষা বাড়ল ‘জিয়াবাড়ির’
২
০২ ফেব্রুয়ারি : আজকের নামাজের সময়সূচি
৩
চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে : সাইফুল হক
৪
নির্বাচিত হলে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আমিনুল হক
৫
তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত
৬
বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, যা বলছে আইসিসি
৭
রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার
৮
‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’
৯
নানা কর্মসূচিতে সুরভী’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
১০
‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’
১১
বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক
১২
ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম
১৩
মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জ্যেষ্ঠ সহকারী সচিব বরখাস্ত
১৪
ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু
১৫
ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে
১৬
বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা
১৭
ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর
১৮
চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’
১৯
পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার