সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৩, ০৯:৩১ এএম
প্রিন্ট সংস্করণ

অ্যাপারেল খাতের উন্নয়নে সম্ভব সব ধরনের সহায়তা

অ্যাপারেল খাতের উন্নয়নে সম্ভব সব ধরনের সহায়তা
দেশের অ্যাপারেল খাতে টেকসই উন্নয়নে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। গতকাল বৃহস্পতিবার রাজধানীর এক অভিজাত হোটেল চতুর্থ সাসটেইনেবল অ্যাপারেল ফোরামের (এসএএফ) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন। বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের শিল্প উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে। বিশ্বমানের টেকসই অ্যাপারেল খাত গড়ে তোলার বিকল্প নেই। এজন্য সরকারের বেশ কিছু পরিকল্পনা বাস্তবায়নের প্রক্রিয়া চলছে। দেশের অ্যাপারেল খাতকে আরও গতিশীল এবং উন্নয়নের জন্য সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করতে হবে। লক্ষ্য অর্জনে সাসটেইনেবল অ্যাপারেল ফোরাম সঠিকভাবে এ খাতের জন্য কাজ করবে বলে আমি বিশ্বাস করি। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস, বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের রাষ্ট্রদূত ও প্রধান চার্লস হোয়াইটলি, কেডিএসের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান, বিজিএমইএর সভাপতি ফারুক হাসান, এপিক গ্রুপের নির্বাহী চেয়ারম্যান রঞ্জন মাহতানী, লাওডেস ফাউন্ডেশনের লেবার রাইটস প্রোগ্রামের প্রধান নওরীন চৌধুরী প্রমুখ। বিজিএমইএর সভাপতি ফারুক হাসান বলেন, দায়িত্বশীল ব্যবসা এবং টেকসই বাণিজ্যের বিষয়টি প্রস্তুতকারকদের পর্যায়ে সীমাবদ্ধ রাখা যৌক্তিক নয়। টেকসই ও অদম্য সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতে সমন্বিত পন্থায় সব অংশীজনের (স্টেকহোল্ডার) ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রয়োজন। তিনি বলেন, শিল্পটিকে আরও গ্রিন এবং পরিচ্ছন্ন করার জন্য বেশ কিছু পদক্ষেপও নিয়েছি। বাংলাদেশে এখন ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) দ্বারা প্রত্যয়িত সর্বোচ্চ সংখ্যক লিড গ্রিন কারখানা ১৯২টি রয়েছে। এ ছাড়া বিশ্বের শীর্ষ ১০০টি গ্রিন পোশাক কারখানার মধ্যে ৫৩টিই বাংলাদেশে অবস্থিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নানা কর্মসূচিতে সুরভী’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জেষ্ঠ্য সহকারী সচিব বরখাস্ত

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

১০

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

১১

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

১২

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

১৩

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

১৪

কমলো স্বর্ণের দাম, ভরি কত

১৫

গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে খালেদা জিয়া হিমালয়ের মতো দাঁড়িয়েছিলেন : রিজভী

১৬

জামায়াত প্রার্থীর স্ত্রীর বিরুদ্ধে ধানের শীষের পোস্টার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ

১৭

অপমানের ‘প্রতিশোধ’ এভাবেই নিল পাকিস্তান!

১৮

জামায়াত ক্ষমতায় গেলে মা-বোনদের ভয় পেতে হবে না : জামায়াত আমির

১৯

ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

২০
X