কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৩, ০৯:৩৩ এএম
প্রিন্ট সংস্করণ

৫২ বছরে দুর্ঘটনায় মৃত্যু ২০ হাজার জনের

৫২ বছরে দুর্ঘটনায় মৃত্যু ২০ হাজার জনের
দেশের নৌপথে গত ৫২ বছরে দুর্ঘটনায় প্রায় ২০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। নৌপরিবহন আইন ও নীতির প্রতি শ্রদ্ধা, সচেতনতা ও কর্তব্যবোধের অভাব অনেক দুর্ঘটনার কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। নৌদুর্ঘটনা এখন শুধু নিছক দুর্ঘটনা নয়, অনেকাংশে তা দুর্যোগের পর্যায়ে চলে গেছে। এ কারণে মানুষ ক্রমে নৌপথ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ‘২৩ মে, জাতীয় নৌ-নিরাপত্তা দিবস ঘোষণার দাবিতে আলোচনা সভা-২০২৩’ আয়োজন করে সামাজিক সংগঠন নোঙর ট্রাস্ট। আলোচনায় ট্রাস্টের চেয়ারম্যান সুমন শামস প্রবন্ধে এসব তথ্য তুলে ধরেন। প্রবন্ধে বলা হয়েছে, দেশে ৪৩ শতাংশ লঞ্চ দুর্ঘটনা ঘটেছে অন্য নৌযানের সঙ্গে ধাক্কা লেগে। এরপর অতিরিক্ত যাত্রী পরিবহন ২৫ শতাংশ, বৈরী আবহাওয়া ২৩ শতাংশ, আগুন ও বিস্ফোরণে ৬ শতাংশ, বাকি ৩ শতাংশ দুর্ঘটনা ঘটে লঞ্চের তলা ফেটে। নৌপরিবহন অধিদপ্তরের উপস্থাপনায় আরও বলা হয়, নৌরুটগুলোতে চলাচল করা নৌযানগুলোর ফিটনেস সনদ না থাকা, নৌ চ্যানেলের প্রয়োজনীয় নাব্য ও প্রশস্ততা না থাকা, চালকের অদক্ষতা, বেপরোয়া গতিতে চলাচলের প্রবণতায় লঞ্চ দুর্ঘটনা বেশি হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, নৌ সেক্টরের মাধ্যমে যাতে বিলিয়ন বিলিয়ন ডলার দেশের বাইরে যেতে না পারে সে পদক্ষেপ নেওয়া হচ্ছে। দুর্ঘটনা এড়াতে বিদেশি জাহাজ মনিটরিং ও দিক নির্দেশনার জন্য আটটি বাতিঘর নির্মাণ করা হচ্ছে। বিশেষ অতিথির বক্তব্যে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ মোহাম্মদ মোস্তফা বলেন, কোনো নৌযান তৈরির আগে নৌ-অধিদপ্তরে এর ডিজাইন অনুমোদন করাতে হয়। এরপর তা পানিতে ভাসানোর উপযোগী কিনা পরীক্ষা করা হয়। সুমন শামসের সভাপতিত্বে সভায় আরও ছিলেন মুক্তিযোদ্ধা ও নদী গবেষক তোফায়েল আহমেদ, বাপার যুগ্ম সাধারণ সম্পাদক মিহির বিশ্বাস ও মেরিন হাউজ লিমিটেডের এমডি শামসুল আলম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলের দায়ের আঘাতে প্রাণ গেল মায়ের

ওসমান হাদি হত্যায় গোলাম রাব্বানীর বন্ধু রুবেলের দায় স্বীকার

তারেক রহমানের পক্ষে কোকোর স্ত্রীর উঠান বৈঠক

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট করল পাকিস্তান

কুৎসা রটিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস

গণভোটে ‘না’ ভোট নিয়ে যা জানালেন মনির হায়দার

বিজয়ী হলে পরাজিত প্রার্থীদের পরামর্শ নিয়ে কাজ করব : তুলি

দুর্নীতিবাজদের ঋণ কোনোদিন শোধ হবে না

ফ্যামিলি কার্ড : সম্ভাবনা ও চ্যালেঞ্জ

এক দিনে কতটা আলু খাওয়া নিরাপদ? জানালেন পুষ্টিবিদ

১০

ইরানে সামরিক হামলার দিনক্ষণ মধ্যপ্রাচ্যের মিত্রকে জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র

১১

টুপির রাজনীতি ও নির্বাচন

১২

পার্লামেন্টে সত্যি কথা শুনতে চাইলে আমাকে ভোট দেন : ফজলুর রহমান

১৩

চট্টগ্রামকে ক্রীড়া নগরী হিসেবে গড়ে তুলতে নতুন উদ্যোগ

১৪

এবারের নির্বাচন শুধু ক্ষমতার পালাবদল নয় : তাহের

১৫

জামায়াত আমিরের নারীবিদ্বেষী পোস্টের প্রতিবাদ ইডেন শিক্ষার্থীদের

১৬

১০৪ প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ নিয়ে যা জানা গেল

১৭

রমজান মাসের সব দোয়া আরবি-বাংলা উচ্চারণসহ

১৮

গণভোট নিয়ে তর্কের জেরে যুবককে ছুরিকাঘাত

১৯

আড়াই টন জাটকা গেল এতিমখানায়

২০
X