কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৩, ০৮:২৩ এএম
প্রিন্ট সংস্করণ

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিএনপি নেতার মন্তব্যের নিন্দায় যুক্তরাষ্ট্র

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিএনপি নেতার মন্তব্যের নিন্দায় যুক্তরাষ্ট্র
রাজশাহীর এক স্থানীয় বিএনপি নেতা সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কবরস্থানে পাঠানোর’ হুমকির নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। ঢাকায় মার্কিন দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স প্রধান শন জে ম্যাকিনটোশ গতকাল মঙ্গলবার বাসসকে বলেন, মার্কিন দূতাবাস যে কোনো ধরনের উত্তেজক ভাষা, ভীতি প্রদর্শন বা সহিংসতার হুমকির নিন্দা জানাচ্ছে। সহিংসতা উসকে দেওয়ার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দৃঢ় অবস্থানের কথা উল্লেখ করে ম্যাকিনটোশ বলেন, ‘আমরা গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনের নীতির প্রতি আমাদের সমর্থন পুনর্ব্যক্ত করছি।’ রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের এ হুমকির বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিতে দেশব্যাপী ব্যাপক প্রতিবাদ-বিক্ষোভ হওয়ার পর, মার্কিন দূতাবাসের এ মন্তব্যটি এলো। ম্যাকিনটোশ বলেন, যুক্তরাষ্ট্র একটি স্থিতিশীল, সমৃদ্ধ ও গণতান্ত্রিক ভবিষ্যতের বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশের প্রয়াসকে সমর্থন করতে অঙ্গীকারবদ্ধ। রাজনৈতিক স্থিতিশীলতা, শান্তিপূর্ণ সহাবস্থান ও গণতান্ত্রিক নীতি-আদর্শের প্রতি শ্রদ্ধা যে কোনো সমাজের বিকাশের জন্য অত্যাবশ্যক। গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক সমাবেশে বিএনপির ওই নেতা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে প্রকাশ্যে ‘হত্যার হুমকি’ দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্মার্টফোন কিনতে পাওয়া যাবে ঋণ, অনুমোদন পেল পামপে

সাদিক কায়েমকে ‘বেয়াদব’ বলায় এনসিপি নেতাকে শোকজ

বদলে গেল ৪ কলেজের নাম

৭০০ মেগাহার্জ স্পেকট্রাম বরাদ্দ পেল গ্রামীণফোন

যে ৯টি আসনে থাকছে না বিএনপির প্রতীক ধানের শীষ

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী করতে ৮ বিভাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি

১২ ফেব্রুয়ারিতে ধানের শীষের সরকার গঠনের ম্যান্ডেট দেবে জনগণ : ইশরাক 

নারীদের নিয়ে মন্তব্যে জামায়াত আমিরকে কটাক্ষ মির্জা আব্বাসের

নির্বাচনে কোথাও কেন্দ্র দখল হলে কাউকে ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

‘গেম অব থ্রোনস’ আদলে জামায়াত আমিরের ব্যানার

১০

ব্রিজ ভেঙে বাড়িতে নিলেন চেয়ারম্যান

১১

সরকার গঠনের সুযোগ পেলে নারীদের মাস্টার্স পর্যন্ত ফ্রি পড়ালেখার ব্যবস্থা করব : জামায়াত আমির

১২

কমিউনিটি ব্যাংক ও জায়তুন ফিনটেকের যৌথ উদ্যোগে বাংলা কিউআর সেবা

১৩

ভোটে জয়ী হলে এলাকার মানুষের কাছে জবাবদিহি থাকার প্রতিশ্রুতি রবিনের

১৪

গণপরিবহনের বিশদ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে দুবাই 

১৫

১৮ বছরের অন্ধকার জীবন নিয়ে রাহিতুল ইসলামের নতুন বই ‘বাদলের কারাবাস’

১৬

বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াত জোটের প্রার্থী

১৭

নির্বাচন ঘিরে দেড় মাসে ২৭৪ সহিংস ঘটনা, ৫ হত্যাকাণ্ড : প্রেস উইং

১৮

বিমানের এমডি সাফিকুরসহ ৪ জন কারাগারে 

১৯

মিজানুর রহমান সোহেলের ‘কনটেন্ট ক্রিয়েটর’ বই বাজারে

২০
X