কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ মে ২০২৩, ০৪:০৪ পিএম
প্রিন্ট সংস্করণ

রাখাইনে মোখায় ৪ শতাধিক মৃত্যু

রাখাইনে মোখায় ৪ শতাধিক মৃত্যু
ঘূর্ণিঝড় মোখার আঘাতে মিয়ানমারের রাখাইন রাজ্যে কয়েকশ মানুষের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় একটি সাহায্যকারী সংস্থা ও একজন রোহিঙ্গা অধিকারকর্মীর উদ্ধৃতি দিয়ে গতকাল মঙ্গলবার এ কথা জানায় সংবাদমাধ্যম আলজাজিরা। পার্টনার্স রিলিফ অ্যান্ড ডেভেলপমেন্ট নামে সাহায্যকারী সংস্থা জানিয়েছে, ঘূর্ণিঝড়ে রাজধানী সিত্তয়ের কাছে রোহিঙ্গাদের আশ্রয় ক্যাম্পগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এ ছাড়া ঘূর্ণিঝড়ে কয়েকশ মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। রোহিঙ্গা অধিকারকর্মী অং কো মো টুইটারে বলেন, শুধু সিত্তয়েতেই ৪০০ মানুষের মৃত্যু হয়েছে। ঐক্য সরকারের মানবাধিকার মন্ত্রণালয়ের পরামর্শকের দায়িত্বে থাকা মো ধ্বংসপ্রাপ্ত কিছু ভবনের ভিডিও প্রকাশ করেন। মোখার আঘাতে রাখাইন কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তা স্যাটেলাইট থেকে তোলা ছবি থেকে কিছুটা আন্দাজ করা যাচ্ছে। ম্যাক্সার স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ঘূর্ণিঝড় পূর্ববর্তী ও পরবর্তী অবস্থা বোঝা যাচ্ছে। গত রোববার বাংলাদেশের উপকূলীয় অঞ্চল কক্সবাজার, সেন্টমার্টিন ও মিয়ানমারের রাখাইন রাজ্যে আঘাত হানে মোখা। ২৫০ কিলোমিটার গতিসম্পন্ন ঝোড়ো বাতাস নিয়ে ঘূর্ণিঝড় আঘাত হানার পর দিন সোমবার রাতে দেশটির জান্তা সরকার রাখাইনকে দুর্যোগ এলাকা ঘোষণা করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণপরিবহনের বিশদ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে দুবাই 

১৮ বছরের অন্ধকার জীবন নিয়ে রাহিতুল ইসলামের নতুন বই ‘বাদলের কারাবাস’

বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াত জোটের প্রার্থী

নির্বাচন ঘিরে দেড় মাসে ২৭৪ সহিংস ঘটনা, ৫ হত্যাকাণ্ড : প্রেস উইং

বিমানের এমডি সাফিকুরসহ ৪ জন কারাগারে 

মিজানুর রহমান সোহেলের ‘কনটেন্ট ক্রিয়েটর’ বই বাজারে

বাংলাদেশের বিশ্বকাপ না খেলার প্রশ্নে যা বললেন অস্ট্রেলিয়ার অধিনায়ক

খেলাফত মজলিসের নির্বাচনী ইশতেহার ঘোষণা মঙ্গলবার

৪০ ফুট পানির নিচে মিলল নিখোঁজ শিক্ষার্থী নাঈমের মরদেহ

আমির হোসেন আমুর অ্যাকাউন্টে থাকা টাকার পরিমাণ প্রকাশ

১০

রাজধানীতে নব্য জেএমবির সহযোগী সদস্য গ্রেপ্তার

১১

শুধু একটি শ্রেণিকে নিয়ে কখনোই দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

১২

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তার ফ্ল্যাট ও জমি জব্দ

১৩

একটি জবাবদিহিমূলক রাজনৈতিক সরকার গঠন হতে যাচ্ছে : অধ্যাপক আলী রীয়াজ

১৪

শাকিবের সমতুল্য হওয়া সহজ নয় : সিয়াম

১৫

জাপান টাইমসের প্রতিবেদন / ট্রাম্প গ্রিনল্যান্ড দখল করলে জলবায়ু গবেষণার কী হবে?

১৬

শুটিং নয়, উত্তরার শপিং মলে হুলস্থুল কেনাকাটায় ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম!

১৭

দুঃশাসনমুক্ত দেশ গঠনে বিএনপির বিকল্প নাই : মান্নান

১৮

২৪ ঘণ্টার কর্মবিরতির ঘোষণা, এনসিটি ইজারা ঘিরে অচল চট্টগ্রাম বন্দর

১৯

পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট নিয়ে এবার মুখ খুলল ভারত

২০
X