কালবেলা মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক নিউমার্কেট সিটি কমপ্লেক্স, ৪৪/১, রহিম স্কয়ার, নিউমার্কেট, ঢাকা থেকে প্রকাশিত এবং ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, শরীয়তপুর প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র্যাবের টহল গাড়িতে ডাকাতির চেষ্টাকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্যকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে র্যাব-১১-এর টহলরত দুটি গাড়িতে সাদা পোশাকে থাকা র্যাব সদস্যদের ডাকাতির চেষ্টাকালে তাদের আটক করা হয়।
গতকাল শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের কালীরবাজার এলাকায় র্যাব-১১ স্থানীয় ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন কোম্পানি কমান্ডার ও উপপরিচালক মুনিরুল আলম।
আটকরা হলেন মো. সুজন (২০), মো. রাসেল (২৭), মো. আলাউদ্দিন (১৯), মো. বাদশা হোসেন দিপু (২৩), মো. সাব্বির (১৯), মো. হাবিবুর রহমান (১৯), মো. মিন্টু (২৩), মো. সিয়াম (১৯)। উদ্ধার দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে—একটি রামদা, তিনটি চায়নিজ কুড়াল, একটি স্টিলের তৈরি চাপাতি, একটি বড় ছোরা, একটি হাতুড়ি এবং একটি শাবল।
মুনিরুল আলম জানান, ডাকাত চক্রকে নির্মূল করতে বৃহস্পতিবার রাতে র্যাব-১১ ব্যাটালিয়নের দুটি দল সাদা পোশাকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টহল ডিউটি পালন করছিল। একটি দল মুন্সীগঞ্জে গজারিয়া থানার চর বাউসিয়া এলাকায় যানজটে আটকা পড়ে। ওই সময় সাধারণ যাত্রীবাহী গাড়ি ভেবে ডাকাতির উদ্দেশ্যে একদল সশস্ত্র ডাকাত র্যাবের গাড়িটি ঘিরে ফেলে। এক পর্যায়ে ডাকাত দল গাড়ির ওপর চড়াও হয়ে হানা দিলে সাদা পোশাকে থাকা র্যাব সদস্যরা তাদের ধাওয়া দেয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলাসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা গত দুই বছরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অর্ধশতাধিক ডাকাতি করেছে বলে স্বীকার করেছে।
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ
জনপ্রিয়
নির্বাচিত হলে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আমিনুল হক
১
তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত
২
বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, যা বলছে আইসিসি
৩
রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার
৪
‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’
৫
নানা কর্মসূচিতে সুরভী’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৬
‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’
৭
বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক
৮
ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম
৯
মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জেষ্ঠ্য সহকারী সচিব বরখাস্ত
১০
ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু
১১
ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে
১২
বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা
১৩
ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর
১৪
চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’
১৫
পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার
১৬
নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ