তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৫ মে ২০২৩, ১০:১০ এএম
প্রিন্ট সংস্করণ

তাহিরপুরে দেশের ১৪তম বর্ডার হাট চালু

তাহিরপুরে দেশের ১৪তম বর্ডার হাট চালু
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনকৃত দেশের ১৪তম বর্ডার হাট চালু হয়েছে। উপজেলার বাদাঘাট ইউনিয়নের শাহিদাবাদ ও ভারতের মেঘালয় রাজ্যের নালিকাটা নামক স্থানে এ বর্ডার হাটটির উদ্বোধন হয়েছে। এ নিয়ে সুনামগঞ্জ জেলায় তিনটি বর্ডার হাট চালু হলো। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ও ভারতের মেঘালয় সাউথ খাসি হিলস এমএলএ পিয়ূস মারওয়ান অন্য অতিথিদের সঙ্গে নিয়ে বেলুন ও কবুতর উড়িয়ে বর্ডার হাট কার্যক্রমের উদ্বোধন করেন। জানা গেছে, সপ্তাহের প্রতি বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বর্ডার হাটটি বসবে। উভয় দেশের ১২টি করে মোট ২৪টি দোকান বসবে। ব্যবসায়ীরা পূর্ব নির্ধারিত ২৫টি পণ্য বিক্রি করতে পারবেন এবং একজন ক্রেতা সর্বোচ্চ ২১ হাজার ৫০০ টাকার পণ্য কিনতে পারবেন। সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে বর্ডার হাটের ক্রয়-বিক্রয় কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। সুনামগঞ্জ জেলা এডিএম একেএম আব্দুল্লাহ বিন রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সিলেট-সুনামগঞ্জ সংরক্ষিত আসনের এমপি শামীমা আক্তার খানম, সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার নিরাজ কুমার জায়সওয়াল, জেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল হুদা মুকুট, ২৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুবুর রহমান, এসপি এহসান শাহ, নোমান বখত পলিন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অমল কান্তি কর প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে : সাইফুল হক

নির্বাচিত হলে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আমিনুল হক

তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত

বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, যা বলছে আইসিসি

রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’

নানা কর্মসূচিতে সুরভী’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

১০

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জেষ্ঠ্য সহকারী সচিব বরখাস্ত

১১

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

১২

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

১৩

বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা

১৪

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

১৫

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

১৬

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৭

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

১৮

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

১৯

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

২০
X