কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মে ২০২৩, ০১:১৬ পিএম
প্রিন্ট সংস্করণ

আড়াইহাজারে ফোর মার্ডারে ফাঁসি বহাল দুজনের

আড়াইহাজারে ফোর মার্ডারে ফাঁসি বহাল দুজনের
প্রায় ২০ বছর আগে নারায়ণগঞ্জের আড়াইহাজারে আওয়ামী লীগের চার কর্মীকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যার মামলায় বিচারিক আদালতের মৃত্যুদণ্ড পাওয়া ২৩ আসামির মধ্যে দুজনের দণ্ডাদেশ বহাল রেখেছেন হাইকোর্ট। তারা হলেন জহিরুল হক ভূঁইয়া ওরফে জহির মেম্বার ও আব্দুল আহাদ। আর সাতজনকে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা হলেন ফারুক, খোকন, ডালিম, রোহেল, লিয়াকত আলী, আল আমিন ও রুহুল আমিন। এ ছাড়া হাইকোর্ট ১১ আসামিকে খালাস দিয়েছেন। তারা হলেন সিরাজ উদ্দিন, সাহাব উদ্দিন, হালিম, ইয়াকুব আলী, আমির হোসেন, আবুল কালাম, রফিক মিয়া, গোলাম আজম, আব্দুল হাই, হারুন ও তাজুদ্দিন। বাকি তিনজন আবুল বাশার ওরফে কাশু চেয়ারম্যান, ইউনুস আলী মেম্বার ও ইদ্রিস আলী মারা যাওয়ায় তাদের আপিল বাতিল করে দেওয়া হয়েছে। ২৩ আসামিকে মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে হাইকোর্টে পাঠানো ডেথ রেফারেন্স এবং আসামিদের করা আপিল ও জেল আপিলের ওপর গতকাল মঙ্গলবার বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের বেঞ্চ এ রায় দেন। আদালতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী জমির উদ্দিন সরকার, এম এম শাহজাহান, ফজলুল হক খান ফরিদ, মোহাম্মদ আবুল হাসনাত, শেখ মো. শামসুজ্জামান ও ইসরাত জাহান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী ফজলুল হক খান ফরিদ। ২০০২ সালের ১২ মার্চ আড়াইহাজার উপজেলার জালাকান্দি এলাকার বাড়ি থেকে আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলামের ছোট ভাই আব্দুল বারেক, তার ফুফাতো ভাই বাদল, আওয়ামী লীগ কর্মী ফারুক এবং কবির হোসেনকে তৎকালীন আড়াইহাজার থানা বিএনপির সহসভাপতি আবুল বাশারের নেতৃত্বে তুলে নিয়ে যাওয়া হয়। পরে তাদের কুপিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়। নিহত বারেকের বাবা আজগর আলী বাদী হয়ে আবুল বাশারকে প্রধান আসামি করে ১৮ জনের নামোল্লেখ করে হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ২৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।এর মধ্যে ২০১৪ সালের ২১ অক্টোবর আওয়ামী লীগে যোগ দেন মামলার প্রধান আসামি আবুল বাশার। ২০১৭ সালের ১৭ মে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক কামরুন নাহার ২৩ জনকে মৃত্যুদণ্ডাদেশ দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম ১০ রোজার বিশেষ দোয়া

এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি না, বুঝবেন যেভাবে

জুলাই সনদ বাস্তবায়নে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ: আলী রীয়াজ

কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি : জামায়াত আমির

তপশিলের পর থেকে আটকদের তথ্য জানাল আইএসপিআর

যারা স্বাধীনতায় বিশ্বাস করে না তারাই বিভাজন চায় : সালাহউদ্দিন

পাকিস্তানও বাংলাদেশের পথে!

রোজা রেখে স্বামী-স্ত্রী কতটুকু ঘনিষ্ঠ হতে পারবে?

দেশে ভূমিকম্প অনুভূত

বক্স অফিসে রানির দাপট

১০

বাংলাদেশের পাশে পাকিস্তান কি থাকবে? চূড়ান্ত সিদ্ধান্ত আজ 

১১

৫০ হাজার টাকা বেতনে চাকরি দিচ্ছে রেড ক্রিসেন্ট, আবেদন অনলাইনে

১২

ইইউ সেনাবাহিনীকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা ইরানের

১৩

জামায়াত আমিরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলল ছাত্রদল

১৪

বিশ্ব হিজাব দিবসে নারী শিক্ষার্থীদের হিজাব উপহার দিল রাকসু 

১৫

রোজার নিয়ত কখন, কীভাবে করবেন?

১৬

রেজাউলের শিশুকে কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়লেন জামায়াত আমির

১৭

সোমবার খুলনা ও যশোরে নির্বাচনী প্রচারে যাচ্ছেন তারেক রহমান

১৮

এবারও হাত না মেলানোর ‘লড়াই’ জিইয়ে রাখল ভারত-পাকিস্তান

১৯

বিএনপি শুধু কথা দিয়ে থেমে থাকে না, কাজ দেখায় : রবিন

২০
X