কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ১৭ মে ২০২৩, ০৯:৩৭ এএম
প্রিন্ট সংস্করণ

ইকোনমিক ফোরামে যোগ দিতে দোহা যাবেন প্রধানমন্ত্রী

ইকোনমিক ফোরামে যোগ দিতে দোহা যাবেন প্রধানমন্ত্রী
দোহায় আগামী ২৩-২৫ মে অনুষ্ঠেয় ইকোনমিক ফোরামে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাতার সফরের সম্ভাবনা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, কাতারের আমির তামিম বিন হামাদ আল সানির আমন্ত্রণে প্রধানমন্ত্রী বৈশ্বিক বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ এ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন। ব্লুমবার্গের সঙ্গে যৌথভাবে কাতার ওই অনুষ্ঠানের আয়োজন করছে। সম্ভাব্য সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী ২২-২৬ মে পর্যন্ত দেশটিতে অবস্থান করবেন। সফরকালে কাতারের আমিরের সঙ্গে অনানুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে তার। তবে সফরের সব কিছু এখনো চূড়ান্ত হয়নি। এর আগে প্রধানমন্ত্রী গত মার্চে এলডিসি-৫ সম্মেলনে যোগ দিতে কাতার সফর করেন। দোহা ফোরামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও অতিথি হিসেবে থাকবেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ এস আল-সুদানি, জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকলি গারিবাশভিলি, রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে, সৌদি আরবের বিনিয়োগমন্ত্রী খালিদ এ আল-ফালিহ ও অর্থমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল্লাহ আল-জাদান, কাতারের জ্বালানি প্রতিমন্ত্রী সাদ শেরিদা আল-কাবি, কাতার এয়ারওয়েজের গ্রুপ সিইও আকবর আল-বাকারসহ অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত

ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে : কাইয়ুম চৌধুরী

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি

ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়া-যুক্তরাষ্ট্রের আলোচনা

ছেলের হাতে প্রাণ গেল বাবার

ভারত-পাকিস্তানের আরেকটি লড়াই আজ

নারী ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন জামায়াত আমির

১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, ইসির ব্যাখ্যা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি হবে না : সেলিমুজ্জামান

১০

আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’

১১

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

১২

বিএনপি প্রার্থী গফুর ভূঁইয়ার মনোনয়ন অবৈধ ঘোষণা

১৩

বিশ্বকাপের আগে বোলিং অ্যাকশন নিয়ে বিতর্কে এই পাকিস্তানি স্পিনার

১৪

এপস্টেইন নথি / নরেন্দ্র মোদিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

১৫

৪ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জমা বাড়লেও চ্যালেঞ্জ ছুড়েছে খেলাপি ঋণ

১৬

জামায়াত আমিরের সেই টুইটার স্ট্যাটাস নিয়ে ঢাবি শিক্ষক মোনামির ইনবক্সে ‘সুনামি’

১৭

কিছুক্ষণ পরেই সংবাদ সম্মেলনে বসছে বিএনপি

১৮

গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

১৯

সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান

২০
X