কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ১৪ মার্চ ২০২৩, ১২:২২ পিএম
প্রিন্ট সংস্করণ

কলেজছাত্রকে ঘরে ঢুকে হত্যা, সন্দেহে গেম খেলার বিরোধ

কলেজছাত্রকে ঘরে ঢুকে হত্যা, সন্দেহে গেম খেলার বিরোধ
গাজীপুর সিটি করপোরেশনের সালনা মোল্লাপাড়া এলাকায় ডাকাতিতে বাধা দেওয়ায় ছুরিকাঘাতে কলেজছাত্রকে হত্যা করা হয়েছে। গত রোববার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মাহিউস চৌধুরী সুনান সালনা মোল্লাপাড়া এলাকার জালাল উদ্দিন চৌধুরীর ছেলে। কাজী আজিম উদ্দিন কলেজ থেকে এ বছর তিনি এইচএসসি পাস করেন। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, সশস্ত্র ডাকাত দল অস্ত্রের মুখে সুনানের মায়ের হাত-পা, মুখ বেঁধে তার ঘরে প্রবেশ করে। সুনানকেও হাত-পা বেঁধে লুট করতে চাইলে তিনি বাধা দেন। এক পর্যায়ে ডাকাতরা সুনানকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ঘরে থাকা স্বর্ণালংকার, টাকা নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে সোমবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। সুনানের মা মেহজাবিন বলেন, সুনান মোবাইল ফোনে বিভিন্ন গেম খেলত। গেমের আইডি বিক্রি করার টাকা নিয়ে স্থানীয় এলাকার কয়েকজনের সঙ্গে ৪ থেকে ৫ মাস আগে ঝামেলা হয়েছিল। পরে অবশ্য সেটির মীমাংসা হয়ে যায়। আমার চোখ বাঁধা থাকার কারণে কারা আমার ছেলেকে হত্যা করেছে তা বলতে পারছি না। সদর থানার পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন বলেন, প্রাথমিকভাবে ঘটনা ডাকাতি বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে বিশ্বকাপের ম্যাচ দেখাবে কারা, জানাল আইসিসি

জুলাই গ্রাফিতির নতুন নোট আসছে মঙ্গলবার

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল কলেজছাত্রীর

ভুল তথ্য ও গুজব গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলছে

দেশে ফিরল বাংলাদেশ দল

ইউরোপের রাষ্ট্রদূতদের তলব করে কঠিন হুঁশিয়ারি দিল ইরান

স্মার্টফোন কিনতে পাওয়া যাবে ঋণ, অনুমোদন পেল পামপে

সাদিক কায়েমকে ‘বেয়াদব’ বলায় এনসিপি নেতাকে শোকজ

বদলে গেল ৪ কলেজের নাম

৭০০ মেগাহার্জ স্পেকট্রাম বরাদ্দ পেল গ্রামীণফোন

১০

যে ৯টি আসনে থাকছে না বিএনপির প্রতীক ধানের শীষ

১১

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী করতে ৮ বিভাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি

১২

১২ ফেব্রুয়ারিতে ধানের শীষের সরকার গঠনের ম্যান্ডেট দেবে জনগণ : ইশরাক 

১৩

নারীদের নিয়ে মন্তব্যে জামায়াত আমিরকে কটাক্ষ মির্জা আব্বাসের

১৪

নির্বাচনে কোথাও কেন্দ্র দখল হলে কাউকে ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৫

‘গেম অব থ্রোনস’ আদলে জামায়াত আমিরের ব্যানার

১৬

ব্রিজ ভেঙে বাড়িতে নিলেন চেয়ারম্যান

১৭

সরকার গঠনের সুযোগ পেলে নারীদের মাস্টার্স পর্যন্ত ফ্রি পড়ালেখার ব্যবস্থা করব : জামায়াত আমির

১৮

কমিউনিটি ব্যাংক ও জায়তুন ফিনটেকের যৌথ উদ্যোগে বাংলা কিউআর সেবা

১৯

ভোটে জয়ী হলে এলাকার মানুষের কাছে জবাবদিহি থাকার প্রতিশ্রুতি রবিনের

২০
X