ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৬ মে ২০২৩, ১০:৩৩ এএম
প্রিন্ট সংস্করণ

বাংলাদেশের বড় হার

বাংলাদেশের বড় হার
চার কোয়ার্টারের প্রথমটি ম্যাচের ভাগ্য লিখে দিয়েছে। এ সময় তিন গোল করা মালয়েশিয়া পরে আরও দুই গোল করে। তৃতীয় কোয়ার্টারে এক গোল করা বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে বটে; শেষ পর্যন্ত ওটা ছিল সান্ত্বনার উপলক্ষ। জুনিয়র এশিয়া কাপের ম্যাচে দুই দলের মধ্যে ব্যবধান গড়ে দিয়েছে পেনাল্টি কর্নার (পিসি)। মালয়েশিয়ার পাঁচ গোলের চারটিই এসেছে পিসি থেকে। বাংলাদেশের একমাত্র গোলটিও পিসি থেকে এসেছে। দুই ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে মালয়েশিয়া। গত রাতে ওমানকে হারালে দক্ষিণ কোরিয়ার সংগ্রহ সমান হবে। দুই ম্যাচ থেকে বাংলাদেশের সংগ্রহ ৩ পয়েন্ট। ওমানকে হারিয়ে শুরুর পর জুনিয়র এশিয়া কাপ হকির দ্বিতীয় ম্যাচে হারের তিক্ত স্বাদ পেল লাল-সবুজরা। ওমানের সালালাহ শহরে গতকাল অনুষ্ঠিত ম্যাচের স্কোরলাইন ছিল ৫-১। প্রথম কোয়ার্টারে তিন গোলে এগিয়ে যায় এশিয়ান পরাশক্তি মালয়েশিয়া। দ্বিতীয় কোয়ার্টার ছিল গোলশূন্য। তৃতীয় কোয়ার্টারে এক গোল করে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন মামুনুর রশীদের শিষ্যরা। পাঁচ মিনিটের ব্যবধানে চতুর্থ গোল হজম করে বাংলাদেশ। ম্যাচ শেষ হওয়ার এক মিনিট আগে পঞ্চম গোল হজম করে জানুয়ারিতে জুনিয়র এএইচএফ কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় কুয়াশা পড়া নিয়ে আবহাওয়ার পূর্বাভাস

এক মঞ্চে ১১ প্রার্থীর ইশতেহার ঘোষণা

হাসনাত আবদুল্লাহর পাশে বন্ধুরা, নির্বাচনী তহবিলে দিলেন ১৪ লাখ টাকা

মেষের অশান্তির দিনে প্রেমিকার সঙ্গে সুন্দর সময় কাটাবে বৃশ্চিক

প্রতিপক্ষের হামলায় একই পরিবারের আহত ১৩

‘ধানের শীষের বিজয় হলে আমৃত্যু আপনাদের পাশে থাকতে চাই’

বিশ্বকাপে ভারত কেন ফেভারিট? নিউজিল্যান্ডকে উড়িয়ে বুঝিয়ে দিল ঈশান-সূর্যরা

প্রাইজবন্ডের ১২২তম ‘ড্র’ আজ, যা থাকছে প্রথম পুরস্কারে

‘আপসহীনতাই খালেদা জিয়াকে অনন্য উচ্চতায় নিয়েছে’

রাজধানীতে আজ কোথায় কী

১০

বিএনপির ৩ প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ

১১

গাজাজুড়ে ইসরায়েলের জোরালো বিমান হামলা, নিহত ৩২

১২

২ ইউনিয়নবাসীর তুমুল সংঘর্ষ

১৩

তিস্তার চরে তরমুজে স্বপ্ন বুনছেন চাষিরা

১৪

টাকার খেলায় নয়, জনতার ভোটেই জয় চাই : জোনায়েদ সাকি

১৫

যুক্তরাষ্ট্রের চাপ ইরানকে আরও শক্তিশালী করছে

১৬

শুরু হলো বাঙালির আবেগের মাস ফেব্রুয়ারি

১৭

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

৫ আগস্টের আগের বাংলাদেশে কেউ ফিরতে চাই না : পুতুল

১৯

০১ ফেব্রুয়ারি : আজকের নামাজের সময়সূচি

২০
X