শফিকুল ইসলাম, গাজীপুর থেকে ফিরে
প্রকাশ : ২৬ মে ২০২৩, ১০:০০ এএম
প্রিন্ট সংস্করণ

ইভিএমের ধীরগতিতে ভোটারদের ভোগান্তি

ইভিএমের ধীরগতিতে ভোটারদের ভোগান্তি
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণ হয়েছে। তবে বিপত্তি ঘটিয়েছে ভোট দেওয়ার মাধ্যম ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)। এই মেশিনের ধীরগতিতে ব্যাপক ভোগান্তি পোহাতে হয়েছে ভোটারদের। শুধু তাই নয়, বেশকিছু কেন্দ্রে ইভিএম মেশিন হ্যাং হয়ে যাওয়া ও ভোটারের আঙুলের ছাপ না মেলার কারণে জটিলতা তৈরি হয়। এসব কারণে প্রচণ্ড রোদের মধ্যেও ভোটকেন্দ্রে বুথের বাইরে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটারদের অপেক্ষা করতে দেখা গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি, গাজীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সালনা নাসির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মহিলা ভোটকেন্দ্র, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি-প্রগতি) প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র এবং গাছা থানার কলমেশ্বর বেগম রোকেয়া সরণি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র ঘুরে ভোটের এ চিত্র দেখা গেছে। এ সময় ভোটারদের তীব্র বিরক্তি প্রকাশ করতে দেখা যায়। সকাল সাড়ে ৮টার দিকে টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায়, তখনো ভোটার উপস্থিতি খুবই কম। যে কয়েকজন এসেছেন, তারাও পড়েছেন ধীরগতির জালে। কারণ খুঁজতে গিয়ে জানা যায়, এটি মহিলা ভোটকেন্দ্র। ভোটারদের উপস্থিতি খুব একটা চোখে পড়েনি। তবে মহিলা ও বয়স্করা ইভিএমের ব্যবহার ঠিকমতো জানেন না বলে ভোট প্রদানে বিলম্ব হয়। এ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আলমগীর জানান, তার কেন্দ্রে মোট ২৪০৯ জন ভোটার। ভোটার পারুল আক্তার বলেন, অনেকদিন পর ভোট দিতে এসেছি। খুশি লাগছে। গাজীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে মোট ভোটার প্রায় আড়াইহাজার। কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কয়েকজন ভোটার জানান, নারীদের হাতে মেহেদি ও মাথায় তেল দেওয়ার কারণে হাতের ফিঙ্গার মেলে না। অনেক নারী বাসায় মসলা বাটার কারণেও আঙুলের ছাপ ক্ষয়ে গেছে। তাদেরও ফিঙ্গার মেলাতে সমস্যা হয়। তা ছাড়া অধিকাংশ ভোটার জানেন না ইভিএমে কীভাবে ভোট দিতে হবে? এসব কারণেও ভোট দিতে দেরি হয়। ভোটার শাহ আলম বলেন, কীভাবে ভোট দিতে হয়, ঠিকমতো বুঝি না। এ জন্য অফিসাররা বুঝাইয়া দেন। এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আব্দুল কাদের বাবু বলেন, তার কেন্দ্রে প্রায় আড়াইহাজার ভোট। সাতটি বুথে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হয়েছে। সালনা নাসির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মহিলা ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার ওয়াহিদুল আবরার জানান, মোট নারী ভোটার ৩১৭৭ জন। মোট বুথ ৯। ভোটাররা মেশিনে ভোট দিতে জানে না। তা ছাড়া মেশিনে সমস্যা দেখা দেওয়ায় ভোট গ্রহণে দেরি হয়। সালনা নাসির উদ্দিন মেমোরিয়াল উচ্চবিদ্যালয় কেন্দ্রের ভোটার তাহমিনা সুলতানা বলেন, তিন ঘণ্টা ধরে দাঁড়িয়ে থেকে ক্লান্ত। তিনি জানান, দাঁড়িয়ে থাকতে থাকতে না পেরে একজন সন্তানসম্ভবা ভোটার বাড়িতে ফিরে গেছেন। সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের মহিলা ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার আবুল মোতালেব বলেন, ভোট কীভাবে দিতে হবে, সে বিষয়ে জ্ঞান না থাকার কারণেই মূলত ধীরে হয় ভোট গ্রহণ। বয়সে তরুণদের ভোট দিতে সময় না লাগলেও নারী ও বয়সীদের ভোট দিতে একটু বেশিই সময় লেগেছে। জানতে চাইলে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার শাহজাহান শিকদার কালবেলাকে বলেন, ইভিএম মেশিন ঠিক আছে। তবে বয়স্ক লোকজন অনেকে মেশিনের ব্যবহার জানেন না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ পর্যায়ে কাজ, এবার কমলাপুর পর্যন্ত ছুটবে মেট্রোরেল

খামেনির শেষবিদায় ঘিরে তেহরান মেট্রোতে রেকর্ড যাত্রীর যাতায়াত

হাসপাতালে ব্রাজিলের দুই সমর্থক

পে-স্কেলের গেজেট প্রকাশের চূড়ান্ত সময় নির্ধারণ, কার বেতন কত

ঐতিহ্যের দীপ্তি ছড়িয়ে ৭৩ বছরে রাজশাহী বিশ্ববিদ্যালয়

অটুট ভালোবাসা / ‘ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে’

অনিয়মের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি, থানায় জিডি

দেশের ১২ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

হস্তান্তরের আগেই কোটি টাকার সেতুর উইং ওয়ালে ধস

দুই পেনাল্টি, এক লাল কার্ড / স্বাগতিক মেক্সিকোকে বিদায় করল দশজনের ইংল্যান্ড 

১০

০৬ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

শিশুদের খেলাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

১২

ব্রাজিলের বিদায়ে চরম উল্লসিত মেহজাবীন

১৩

দেশে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৪

বিশ্বে ‘মানুষখেকো’ ছত্রাক ছড়িয়ে পড়ছে, কারণ বৈশ্বিক উষ্ণতা

১৫

সাভারে ব্যবসার নামে সাড়ে ৭ লাখ টাকা আত্মসাৎ

১৬

ইরানকে রাতারাতি শক্তিশালী করতে ২০টি সুখোই-৩৫ দিচ্ছে রাশিয়া

১৭

স্বপ্নভঙ্গ হলেও শূন্য হাতে নয় / কত টাকা নিয়ে বাড়ি ফিরছে ব্রাজিল

১৮

৬ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৯

বগুড়া চেম্বার নির্বাচনে বিএনপি সমর্থিত বাদল-হিরু প্যানেলের নিরঙ্কুশ জয়

২০
X