সাভার প্রতিনিধি
প্রকাশ : ২৭ মে ২০২৩, ০৯:৩৫ এএম
প্রিন্ট সংস্করণ

শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবি

শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবি
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নতির পরিপ্রেক্ষিতে গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকার দাবিতে আঞ্চলিক সমাবেশ করেছে ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)। গতকাল শুক্রবার বিকেলে সাভার-আশুলিয়া আঞ্চলিক কমিটির উদ্যোগে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়া প্রেস ক্লাবের পাশে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে আইবিসির আশুলিয়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক ফরিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে আইবিসির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন আহমেদ বলেন, এরই মধ্যে ৫ বছর অতিক্রান্ত হয়েছে এবং দ্রব্যমূল্য ও গার্মেন্টস রপ্তানি দুটোই বিপুল পরিমাণ বেড়েছে। কিন্তু বাড়েনি শ্রমিকের মজুরি। ফলে জীবনমানের উন্নয়ন তো দূরের কথা, প্রয়োজনীয় খাদ্য কেনার সক্ষমতাও হারিয়ে ফেলেছেন শ্রমিকরা। দেশের দায়িত্বশীল সংগঠন হিসেবে আইবিসি গার্মেন্টস শিল্প সেক্টরের শ্রমিকদের জন্য প্রস্তাবিত ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবি জানাই। সমাবেশে বক্তারা আরও বলেন, তাদের দাবি বর্তমানে দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতির সঙ্গে তাদের যে বেতন কাঠামো রয়েছে তা কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। তাই শিগগিরই তাদের মজুরি বৃদ্ধি করতে হবে বলে দাবি শ্রমিক নেতাদের। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে : সাইফুল হক

নির্বাচিত হলে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আমিনুল হক

তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত

বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, যা বলছে আইসিসি

রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’

নানা কর্মসূচিতে সুরভী’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

১০

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জেষ্ঠ্য সহকারী সচিব বরখাস্ত

১১

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

১২

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

১৩

বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা

১৪

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

১৫

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

১৬

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৭

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

১৮

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

১৯

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

২০
X